আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Barun Biswas Murder Case : বরুণ বিশ্বাস হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড়, আদালতে প্রাক্তন মন্ত্রীর নাম নিলেন ৯২ বছরের বাবা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বনগাঁ :- ১৪ বছর পর বরুণ বিশ্বাস হত্যা মামলায় ফের চাঞ্চল্য। বনগাঁ আদালতে ৩৮তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন প্রতিবাদী শিক্ষকের ৯২ বছরের বাবা জগদীশ বিশ্বাস। আদালতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর নাম নিলেন তিনি। অভিযোগ, টাকা দিয়ে ভাড়াটে খুনি লাগিয়ে তাঁর ছোট ছেলেকে খুন করানো হয়েছিল।(Barun Biswas Murder Case)

সোমবার দুই সন্তানের কাঁধে ভর দিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ আদালতে যান জগদীশ বিশ্বাস। বিচারক দুর্গাশঙ্কর রানার এজলাসে তিনি সাক্ষ্য দেন। আদালত সূত্রে খবর, সাক্ষ্য দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন বৃদ্ধ। তাঁর অভিযোগ, ছেলের খুনের পর তৎকালীন পুলিশ আধিকারিক ও সিআইডি তাঁকে কোনও সহযোগিতা করেনি, এমনকি নিজের কথা বলতেই দেওয়া হয়নি।(Barun Biswas Murder Case)

এই মামলায় এর আগে পরিবারের তরফে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর নামে অভিযোগ দায়ের করা হয়। বরুণের দাদা অসিত বিশ্বাসের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বেই এই খুন হয়েছিল। সোমবার বাবাও আদালতে সেই একই নাম নেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় ও আসামি পক্ষের আইনজীবী নির্মাল্য সাহা। নির্মাল্য জানান, এই প্রথমবার আদালতে প্রাক্তন মন্ত্রীর নাম নেওয়া হল, যা আগে সিআইডিকে বলা হয়নি।(Barun Biswas Murder Case)

২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশনের কাছে গুলি করে খুন করা হয় সুটিয়ায় নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মুখ, শিক্ষক বরুণ বিশ্বাসকে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের এই ১৪ বছরের পুরনো মামলার ফাইল খোলা হয়েছে। পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চেয়ে চিঠি দিয়েছে। সাজাপ্রাপ্ত দুই আসামি সুশান্ত চৌধুরী ও তাপস বিশ্বাসের ইতিমধ্যেই কারাবাসে মৃত্যু হয়েছে। সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে মামলা পরবর্তী পর্যায়ে এগোবে বলে জানিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *