WEATHER UPDATE : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বিশ্বকর্মা পুজোতেই ভাসবে বাংলা? জারি সতর্কতা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দিন কয়েক রোদের পর ফের দুর্যোগের আশঙ্কা বাংলায় (WEATHER UPDATE)। বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে (WEATHER UPDATE)। সঙ্গে রয়েছে রাজস্থান থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (WEATHER UPDATE)। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ। কলকাতাতেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে, শনিবার বৃষ্টির বেগ আরও বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি, আর্দ্রতা ৯৭ শতাংশ পর্যন্ত।
উত্তরবঙ্গেও স্বস্তি নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অর্থাৎ, শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা থাকছেই। আর এক মাস পর দুর্গাপুজো, তার আগে এই বৃষ্টি ফের ভোগান্তি বাড়াবে বলেই আশঙ্কা।
