আজকের দিনেতিলোত্তমা

DEBASISH KUMAR : জমি কেলেঙ্কারিতে ED-র বড় অ্যাকশন, গ্রেপ্তার দেবাশিস ঘনিষ্ঠ অমিত গঙ্গোপাধ্যায়

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– জমি দখল মামলায় বড় পদক্ষেপ ইডির। মঙ্গলবার রাতে কলকাতার বাড়ি থেকে গ্রেপ্তার করা হল ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে। তিনি প্রাক্তন মন্ত্রী দেবাশিস কুমারের ঘনিষ্ঠ বলে পরিচিত (DEBASISH KUMAR)।

ইডি সূত্রে জানা গিয়েছে, অমিত গঙ্গোপাধ্যায়ের (DEBASISH KUMAR) বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের একাধিক জেলায় ২০টিরও বেশি এফআইআর রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।

ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে? ইডির দাবি, জাল বিক্রয় চুক্তি, ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি এবং জমির রেকর্ডে কারচুপি করে জমি হাতিয়ে নিতেন অমিত ও তাঁর সহযোগীরা। তদন্তে উঠে এসেছে, মূলত দুর্বল ও অসহায় জমি মালিকদের টার্গেট করা হত। ভয় দেখিয়ে বা প্রতারণা করে দখল করা হত তাঁদের জমি। এরপর সেই জমিতেই গড়ে উঠত একের পর এক বহুতল আবাসন। এই প্রতারণা চক্রে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে অনুমান ইডির। (DEBASISH KUMAR)

আরও বিস্ফোরক দাবি করেছে ইডি। নথি জাল করা থেকে শুরু করে ভুয়ো সেল ডিড তৈরি, সব ক্ষেত্রেই তৃণমূল জমানায় প্রভাবশালী নেতা দেবাশিস কুমারের সহযোগিতা পেতেন অমিত। মঙ্গলবার তাঁর কলকাতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর রাতেই তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এই মামলার সূত্র ধরেই বিধানসভা নির্বাচনের ঠিক আগে এপ্রিল মাসে দেবাশিস কুমারের অফিস ও বাড়িতে অভিযান চালিয়েছিল আয়কর দপ্তর। তাঁকে ইডির দপ্তরেও তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য।

অমিত গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারি দেবাশিস কুমারের জন্য বড় অশনি সংকেত বলেই মনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *