Lionel Messi : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি, আর খেলবেন না আর্জেন্তিনার হয়ে !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা তারকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন।(Lionel Messi)
দ্বিতীয়বারের জন্য অবসরের ঘোষণা করলেন মেসি। এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পর অবসর নিয়েছিলেন, পরে ফিরে এসে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। এবার বিদায়ী বার্তায় মেসি বলেন, “আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্তটি আমার হৃদয়ের অনেকটা গভীরে আঘাত করেছে। এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং সবকিছু দিয়েছি।”(Lionel Messi)
তিনি আরও বলেন, “সময় ফুরিয়ে আসছে। আমার পরে এমন কিছু দারুণ তরুণ খেলোয়াড় উঠে আসছে, যাদের এই দলে জায়গা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।”
২০ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন মেসি। ভক্তদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে মাঠের বাইরে থেকে গলা ফাটাব। এগিয়ে চলো আর্জেন্টিনা!”(Lionel Messi)
