Dilip Ghosh : ‘বিক্রি তো হয় না’ – বামেদের বুক স্টল নিয়ে কটাক্ষ দিলীপের, কী বলছে পরিসংখ্যান ?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজো মণ্ডপের পাশে বামেদের বুক স্টল নিয়ে বিতর্ক যেন থামছেই না (Dilip Ghosh)। শারদোৎসব না দুর্গাপুজো লেখা হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর জল গড়িয়েছিল হাই কোর্ট পর্যন্ত। শেষে মিলেছে স্টলের অনুমতি (Dilip Ghosh)। এই আবহেই বামেদের বই বিক্রি নিয়ে খোঁচা দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, স্টলে বিক্রি তো হয় না। সত্যিই কি তাই? উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ষষ্ঠীর সকালে দিলীপ ঘোষ বলেন, “সবাই স্টল করতে পারে (Dilip Ghosh)। এতদিন করেছেন, করুন। বিক্রি তো হয় না। ২৫ বছর সেই একই বই রাখা। যেগুলো প্রদর্শনী হয়। এটাকে স্টল না বলে প্রদর্শনী বলুন। কিন্তু তারপরও কিছু ড্রামা করে খবরে আসার চেষ্টা করা হয় (Dilip Ghosh)।”
কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। (Dilip Ghosh) প্রতিবছর পুজোয় রাজ্যজুড়ে কয়েক হাজার বুক স্টল খোলে বামেরা। শুধু কলকাতাতেই এই সংখ্যা ১০০-র বেশি। সেখানে মার্কসবাদী ও কমিউনিস্ট সাহিত্যের পাশাপাশি জনপ্রিয় বাংলা সাহিত্য, বিজ্ঞান, বিবেকানন্দকে নিয়ে লেখা বইও থাকে। তারা স্টলে ‘দুর্গাপুজো’ শব্দটি ব্যবহার না করে ‘শারদোৎসব’ লেখে, (Dilip Ghosh) তাতেই আপত্তি ছিল মুখ্যমন্ত্রীর। আদালতে মামলা হলে বিচারপতি মন্তব্য করেন, “লটারি তো বিক্রি করছে না, বই বিক্রি হবে (Dilip Ghosh)।” জানা গিয়েছে, গোটা বাংলা মিলিয়ে প্রতিবছর পুজোর স্টল থেকে বামেরা কমপক্ষে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার বই বিক্রি করে। শুধু কলকাতার যাদবপুরের স্টল থেকেই কোনও বছর ৩ লক্ষ, আবার কোনও বছর তার থেকেও বেশি আয় হয়। শিলিগুড়ির ছবিটাও প্রায় একইরকম (Dilip Ghosh)।
বিকাশরঞ্জন ভট্টাচার্য একটি পোস্টে দাবি করেছেন, (Dilip Ghosh) চলতি বছরে পুজোর প্রথম দু’দিনেই যাদবপুরের একটি স্টলেই প্রায় ২ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে, যা রেকর্ড। অন্যদিকে এবছর রাজ্যজুড়ে রেকর্ড সংখ্যক বুক স্টল করছে বিজেপি। যদিও কয়েকদিনে (Dilip Ghosh) একাধিক জায়গায় বামেদের স্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে, তবুও বিক্রিতে ভাটা পড়েনি। বিজেপি কি এবার বই বিক্রিতে বামেদের টেক্কা দিতে পারবে? সেই প্রশ্নের উত্তর মিলবে বছরের শেষে, যখন গোটা রাজ্যের (Dilip Ghosh) পরিসংখ্যান সামনে আসবে।
