আজকের দিনেভারতরাজনীতি

TAMILNADU CM VIJAY : জ্ঞানেশের কমিশনেই জিতে সরকার, সেই কমিশনের বিরুদ্ধেই পথে! ইন্ডি জোটে যোগ দিয়েই বিতর্কে বিজয়

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :-  অবশেষে জল্পনার অবসান। সরকারিভাবে ইন্ডি জোটে শামিল হল থলপতি বিজয়ের (TAMILNADU CM VIJAY ) দল টিভিকে। বৃহস্পতিবার চেন্নাইয়ে ‘গণতন্ত্র রক্ষা’র দাবিতে কংগ্রেস-সহ ইন্ডি জোটের শরিকদের ডাকা মেগা প্রতিবাদ কর্মসূচি তথা জ্ঞানেশ কুমার বিরোধী বিক্ষোভে যোগ দিল টিভিকে। এই প্রথম ইন্ডি জোটের কোনও কর্মসূচিতে (TAMILNADU CM VIJAY ) শামিল হল বিজয়ের দল।

 

তামিলনাড়ু বিধানসভায় অভাবনীয় সাফল্যের পর থেকেই বিজয়ের ইন্ডি জোটে যোগ নিয়ে জোর জল্পনা (TAMILNADU CM VIJAY ) চলছিল। সূত্রের খবর, ইন্ডি জোটের শেষ দিল্লি বৈঠকেই টিভিকে-কে আমন্ত্রণ জানানোর প্রস্তাব ওঠে। যদিও তখন তা হয়নি। পরে তামিলনাড়ুতে আলাদা করে টিভিকের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস (TAMILNADU CM VIJAY ) নেতারা। তারপরই এই সিদ্ধান্ত।

 

এদিন বিক্ষোভ মঞ্চ থেকে টিভিকে নেতা তথা তামিলনাড়ুর (TAMILNADU CM VIJAY ) স্কুল শিক্ষামন্ত্রী এ রাজমোহন এসআইআর-কে নিশানা করেন। তাঁর দাবি, এসআইআর সহজাতভাবেই অগণতান্ত্রিক এবং আম্বেদকরের প্রতিষ্ঠিত সমতার নীতির পরিপন্থী ও ক্ষতিকর। টিভিকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এসআইআর (TAMILNADU CM VIJAY ) বিরোধী অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

 

কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন। যে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে (TAMILNADU CM VIJAY ) টিভিকে পথে নামছে, সেই কমিশনের তত্ত্বাবধানেই তো সদ্য তামিলনাড়ুতে বিপুল জয় পেয়ে সরকার গড়েছে তারা। তাহলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে কি নিজেদের সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে না? বিজয়ের এই দ্বিচারিতা নিয়ে (TAMILNADU CM VIJAY ) সরব হয়েছে শাসক শিবির।

 

তবে বিতর্ক যাই থাকুক, জাতীয় রাজনীতিতে বিজয়ের যোগদান অত্যন্ত (TAMILNADU CM VIJAY ) তাৎপর্যপূর্ণ। সদ্য এক সর্বভারতীয় সমীক্ষায় প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন থলপতি। দক্ষিণ ভারত পেরিয়ে গোটা দেশেই তাঁর বিপুল জনপ্রিয়তা রয়েছে। ফলে তাঁর ইন্ডি জোটে যোগদানে যে বিরোধী শিবির আরও শক্তিশালী হল, (TAMILNADU CM VIJAY ) তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *