আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

PARTHA CHATTERJEE : জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের জেলবন্দি হতে পারেন পার্থ চট্টোপাধ্যায়

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় ফের বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। তাঁর জামিন খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে প্রথমে ইডি এবং পরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) । মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগ দুর্নীতির জাল কতটা গভীরে ছড়িয়েছিল, তা তদন্তে একাধিকবার সামনে এসেছে। পার্থ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বয়ানেও তার প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের (PARTHA CHATTERJEE)।

সেই মামলায় দীর্ঘ তিন বছর জেলবন্দি ছিলেন পার্থ। অবশেষে ২০২৫ সালের নভেম্বরে সিবিআইয়ের বিশেষ আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, মামলার শুনানি চলাকালীন তাঁকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে।

কিন্তু সিবিআইয়ের অভিযোগ, জামিন পাওয়ার পর থেকেই সেই শর্ত লাগাতার লঙ্ঘন করছেন পার্থ। বৃহস্পতিবারও তিনি সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেননি। এর আগেও একাধিকবার তিনি আদালতে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ। এই কারণেই তাঁর জামিন খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার দাবি, জামিনের শর্ত না মানায় তাঁকে ফের জেল হেফাজতে নেওয়া হোক।

যদিও পার্থর আইনজীবীর পাল্টা দাবি, তাঁর মক্কেল এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ। তাই প্রতিদিন আদালতে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জামিনের কোনও শর্ত লঙ্ঘন করেননি।

আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে। সেদিনই আদালত সিদ্ধান্ত নেবে পার্থর জামিন বহাল থাকবে নাকি বাতিল হবে। তার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *