আজকের দিনেবাংলার আয়না

BAGDOGRA AIRPORT : ভাড়া বাড়লেও কমেনি চাহিদা, বাগডোগরায় এক বছরে যাত্রী বাড়ল ১২.৫%

কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি :- আকাশছোঁয়া টিকিটের দামেও ভাটা পড়েনি উড়ানের চাহিদায় (BAGDOGRA AIRPORT)। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে গত এক বছরে রেকর্ড হারে বেড়েছে যাত্রী সংখ্যা।

২০২৪-২৫ অর্থবর্ষে বাগডোগরা বিমানবন্দর হয়ে যাতায়াত করেছিলেন ৩২ লক্ষ যাত্রী (BAGDOGRA AIRPORT)। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ। বৃদ্ধির হার প্রায় ১২.৫ শতাংশ। যাত্রীর পাশাপাশি বেড়েছে পণ্য পরিবহণও।

এই পরিসংখ্যানের কথা মাথায় রেখে পরিষেবা উন্নতিতে জোর দিচ্ছে কর্তৃপক্ষ (BAGDOGRA AIRPORT)। বিমানবন্দরের ডিরেক্টর নাভেদ নাজিম জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘যাত্রীসেবা অভিযান’ চালানো হবে। পরিচ্ছন্নতা ও যাত্রী স্বাচ্ছন্দ্যে বিশেষ নজর দেওয়া হবে।

যাত্রী সংখ্যার তুলনায় বর্তমান লাউঞ্জ অপ্রতুল। তাই রাজ্য সরকারের দেওয়া ১০৫ একর জমিতে নতুন টার্মিনাল তৈরি হচ্ছে।

 

নতুন টার্মিনাল আগামী বছর চালু হওয়ার কথা। তার আগে যাত্রীসেবা অভিযানের মাধ্যমেই ভিড় সামাল দিতে চাইছে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *