BJP-Diamond Harbour : বিজেপির প্রচারের গাড়ির মাইক খুলে নেওয়ার অভিযোগ , প্রতিবাদে অবস্থান বিক্ষোভ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- রাজ্যে ভোটার আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। সব দল প্রচারের শেষ লগ্নে এসে ঝাঁজ বাড়িয়েছে। এই আবহে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ গেরুয়া শিবিরের প্রার্থী সহ কর্মীদের ।
সূত্রের খবর, বিজেপির প্রচার গাড়ি থেকে মাইক খুলে নেওয়া এবং ভ্যান চালক কে মারধর করা অভিযোগে প্রতিবাদে বিক্ষোভে বসলেন ডায়মন্ড হারবার এর মহাকুমা শাসকের একদম অফিসের দরজার সামনে বিক্ষোভ অবস্থানে বসলেন ডায়মণ্ডহারবার বিধানসভার বিজেপি প্রার্থীসহ তার দলীয় কর্মীরা । বিজেপির ডায়মন্ড হারবার বিধানসভার প্রার্থী দীপক হালদারের অভিযোগ , তাদের অনুমতি থাকা সত্ত্বেও সঠিকভাবে প্রচার করতে দিচ্ছে না, মাইক খুলে নিচ্ছে এবং এ বিষয়ে তারা পুলিশ প্রশাসন ও মহাকুমা শাসকের কাছে জানিয়ে কোন ফল হয়নি, তাই এই মহকুমা শাসকের একেবারে দরজার সামনে বিক্ষোভে বসে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যদিও এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু বিবৃতি দেওয়া হয়নি। এই ঘটনায় স্পষ্ট যে , শেষ লগ্নে রাজ্যে নির্বাচনের উত্তাপ বাড়ছে ।
