আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricketer-Afghanistan : দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগানিস্তানের পেসার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগানিস্থানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার শাপুর জারদান। বিরল রোগে আক্রান্ত তিনি । লম্বা চেহারা নিয়ে একসময় বিপক্ষ ব্যাটারদের কাঁপুনি ধরিয়ে দিতেন এখন তিনি হাসপাতালে বাঁচার লড়াই করছেন । রোগের যে পর্যায়ে রয়েছেন তিনি সেখান থেকে বাঁচার আশা কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্র মারফত জানাই গিয়েছে জাদরান আক্রান্ত এইচ এল এইচ রোগে । চিকিৎসকরা জানিয়েছেন এই রোগে বাঁচার আশা কম থাকে শরীরের প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে । আফগানিস্তানের এই ক্রিকেটারের শরীরে এই রোগটি চতুর্থ পর্যায়ে রয়েছে যার কারণে মৃত্যুর ঝুঁকি আরও বেশি সাধারণত এই রোগ শিশুদের বেশি হয়ে থাকে । তবে বড়দের ক্ষেত্রে কখনো কখনো ক্যান্সার হয়ে থাকলে এই রোগ হতে পারে । গত জানুয়ারিতে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই ক্রিকেটার । তার ভাই ঘামাই জানিয়েছেন, আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শই তারা ভারতে চিকিৎসা করাতে এসেছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং রশিদ খানের তৎপরতায় ভারতের ভিসা পেতে তাদের অসুবিধা হয়নি। ১৮ ই জানুয়ারি থেকে এই আফগান ক্রিকেটার দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তার সঙ্গে তার স্ত্রী এবং আফগানিস্তানের প্রাক্তন সতীর্থ আসগর আফগানও ছিলেন । জানা গিয়েছে , তার সংক্রমণ খুবই গুরুতর পর্যায়ে রয়েছে এবং সেটি পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে । এমআরআই এবং সিটি স্ক্যান করে বোঝা দিয়েছে সংক্রমণ মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে গেছে ” । প্রথমে হাসপাতালে ভর্তি হয়ে কয়েক সপ্তাহ চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তবু তিনি সে সময় দেশে ফেরেননি কারণ তাকে নিয়মিত চিকিৎসককে দেখাতে হতো।

সম্প্রতি পেটের ব্যথায় কাতর হয়ে পড়েন শাপুর জারদান। তার শরীরে ডেঙ্গুও ধরা পড়েছে । খবর পাওয়া যাচ্ছে তার শরীরের পরিস্থিতি একদম ভালো না তিনি কথা বলতে পারছেন না । সকলে এই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *