আজকের দিনেভারত

বিহারে শেষ নীতীশ জমানা , নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজেপির সম্রাট চৌধুরী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের দু’দশকের শাসন শেষ। এবার বিহারে যুগবদল হতে চলেছে। বিহারের কুরসির ক্ষমতা এখন বিজেপির দিকে । নীতীশের পরে কে হবেন বিহার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ? বেশ কয়েকটি নাম শোনাই যাচ্ছিল। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী , নীতিশ পুত্র নিশান্ত কুমার । তবে মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাট চৌধুরীর নাম চূড়ান্ত হতে যাচ্ছে বলে খবর সূত্রের।

প্রসঙ্গত আজ মঙ্গলবার দুপুর তিনটেয় বিজেপি বিহার পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হবে– কে হবেন মুখ্যমন্ত্রী। আর এক ঘণ্টা পরে সেই প্রস্তাব এনডিএ-এর বৈঠকে অনুমোদিত হবে। বিহারে মুখ্যমন্ত্রী মনোনয়ন নিয়ে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। তাঁরই উপস্থিতিতে দুটি বৈঠক হবে। নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা শুধু সময়ের অপেক্ষা।
সূত্রের খবর, সম্ভবত আগামী কাল, বুধবার ১৫ এপ্রিল পাটনার গান্ধী ময়দানে হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বার বারই এই ধরনের ক্ষেত্রে নানা চমক দিয়েছেন। সবরকম জল্পনা এবং প্রত্যাশাকে মিথ্যা বা ব্যর্থ প্রমাণ করে রাজ্যে-রাজ্যে সম্পূর্ণ অপ্রত্যাশিত নেতৃত্বকে বিভিন্ন শীর্ষপদে বসিয়েছেন। যেমন, সাম্প্রতিক কালে বিহারের নীতীন নবীনকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হয়েছে।

জেডিইউ প্রধান নীতিশ কুমার পুত্র নিশান্ত কুমার এর নাম চর্চায় থাকলেও এবার চূড়ান্ত হয়ে গেল সম্রাট চৌধুরীর নাম। । বিহারে বিজেপি এই প্রথম নিজের দল থেকে মুখ্যমন্ত্রী পেতে চলেছে। বেশ কয়েকবছর ধরেই তাঁকে বিজেপি নতুন প্রজন্মের নেতা হিসাবে গুরুত্ব দেওয়া হয়ে আসছে। সুশীল মোদীর মৃত্যুর পরে সম্রাট চৌধুরীকেই উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয়। এবার সেখান থেকে সোজা মুখ্যমন্ত্রীর গদিতে সম্রাট চৌধুরী । নীতীশ এর মুখ্যমন্ত্রিত্বকালে বিহারের অর্থমন্ত্রক ছিল সম্রাট চৌধুরীর হাতেই। আসলে বিহারের ওবিসি সম্প্রদায়কে সন্তুষ্ট করতেই সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *