ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব থাকলে বিজেপি দলটাকেই নিষিদ্ধ করতেন, বিতর্কিত মন্তব্য অশোক গেহলটের
কিউ ইন্ডিয়া বাংলা- বিস্ফোরক বর্ষীয়ান নেতা অশোক গেহলট। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে গেহলটের মন্তব্য ৫০ বছর ধরে তিনি রাজনীতি করছেন, কিন্তু দেশের এমন দুর্দশা দেখেননি কখনও। বিজেপি ধর্মের রাজনীতি করছেন বলেন তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, ইন্দিরা গান্ধী জীবিত থাকলে দলটাইকে নিষিদ্ধ করে দিতেন। উল্লেখ্য, ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর এই জরুরি অবস্থা চলাকালীন আরএসএসকে নিষিদ্ধ করেছিল ইন্দিরা প্রশাসন। সেই নিয়ে বিজেপিকে আক্রমণ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
এদিন এক অনুষ্ঠানে রাখতে গিয় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেন, আজ যদি ইন্দিরা গান্ধীর মতো নেতা জীবিত থাকতেন তাহলে বিজেপিকে অবশ্যই নিষিদ্ধ করতেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বর্তমানে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এই অবস্থায় দেশের মানুষ যদি সচেতন না হন তাহলে একদিন দেশবাসীকে এর ফল ভুগতে হবে। গেহলট আরও বলেন, বিজেপি ধর্মের রাজনীতি করছে। সেকারণেই মুসলিম রাজনীতিকদের নির্বাচনে তারা টিকিট দেয় না। বিজেপিকে একের পর এক আক্রমণ শানিয়ে গেহলট বলেন, লোক দেখানোর জন্য কয়েকটা আসনে মুসলিম প্রার্থী দিতে পারে বিজেপি। কেবল হিন্দুত্ব উসকে দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। সেকারণেই আজ ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব থাকলে বিজেপিকে নিষিদ্ধ ঘোষণা করতেন। হিন্দুত্ব দিয়ে কি একটা রাজনৈতিক দল চলতে পারে? না হিন্দুদের কাজে লাগিয়ে রাজনীতি করা যায়?
গেহলটের এই মন্তব্যের পালটা আক্রমণ চালিয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, কংগ্রেস একটা হিন্দুবিদ্বেষী দল, সেটা অশোক গেহলটের কথাতেই স্পষ্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, হিন্দুত্ব জীবনধারণের অংশ। সেটা কেউ কী করে নিষিদ্ধ করতে পারে? কংগ্রেস আসলে মুসলিমদের দল, তাই ওরা সকলের আগে মুসলিমদের স্বার্থ রক্ষার চেষ্টা চালাচ্ছে। হিন্দুত্ব নিয়ে কিছু বললেই সেটা ওদের কাছে ঘোরতর অপরাধ।”
