আজকের দিনেবিশ্ব

Trump Camp : আমেরিকায় পট পরিবর্তন! মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি ট্রাম্প শিবিরের, স্বস্তিতে দিল্লি?

কিউ ইন্ডিয়া বাংলা নিউজ ডেস্ক:- মধ্যবর্তী নির্বাচনে (মিড টার্ম) আমেরিকায় (Trump Camp) পট পরিবর্তন। ডোনাল্ড ট্রাম্পের শিবিরকে ধাক্কা দিয়ে মার্কিন কংগ্রেসের দখল নিল ডেমোক্র্যাটরা। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট (Trump Camp) দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিরোধী শিবির। দু’বছর পর আমেরিকায় রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ট্রাম্পের দল রিপাবলিকানদের এই ভরাডুবি মার্কিন রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে দিল বলে মনে (Trump Camp) করছেন বিশেষজ্ঞরা।

 

বিশেষজ্ঞদের মতে, (Trump Camp) এই ফলাফলের ফলে ট্রাম্পের অনেক পরিকল্পনা আইনি পথে আটকে দিতে পারবে ডেমোক্র্যাটরা। এছাড়া, তারা শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং তদন্ত পরিচালনার ক্ষমতাও পেয়ে যাবে (Trump Camp)। তবে এর অর্থ এই নয় যে, মার্কিন বিদেশনীতির নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে কংগ্রেসের হাতে চলে আসবে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে রয়েছে ‘ভেটো’ ক্ষমতা।

 

এখনও পর্যন্ত যে হিসাব উঠে আসছে, (Trump Camp) তাতে ১০০ আসনের সেনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৫৩টিতে এবং রিপাবলিকানরা ৪২টিতে। অন্যদিকে, ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৪টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা এবং ১৩৩টিতে এগিয়ে (Trump Camp) রিপাবলিকানরা। তবে কয়েকটি আসনের চূড়ান্ত ফল এখনও আসা বাকি।

 

ভারত-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ (Trump Camp) বিষয় হতে চলেছে বাণিজ্য চুক্তি। গত ফেব্রুয়ারিতে ভারত-আমেরিকা অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির রূপরেখা প্রকাশ হয়। সেখানে ভারতীয় পণ্যের উপর ১৮ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের কথা জানিয়েছিল ওয়াশিংটন (Trump Camp)। কিন্তু পরবর্তীকালে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের আরোপ করা একাধিক শুল্ক বাতিল হয়ে যায়। ফলে শুল্কের হার কমে ১০ শতাংশে নেমে আসে। তবে দু’দেশের পূর্ণাঙ্গ চুক্তি এখনও অধরা। ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ যাওয়ায় ট্রাম্পের শুল্কনীতি আরও কোণঠাসা হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে (Trump Camp)। এর ফলে স্বস্তিতে থাকবে দিল্লি।

 

পাশাপাশি, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আমেরিকায় (Trump Camp) বসবাসরত ভারতীয়দের উপরও পড়বে। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসাধারী। কংগ্রেসের পট পরিবর্তনের ফলে ভবিষ্যতের অভিবাসন আইনের উপর বড়সড় প্রভাব পড়তে পারে। ভারতের জন্য বিষয়টি শুধু বাণিজ্য বা ভিসাতেই সীমাবদ্ধ নয় (Trump Camp)। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও ওয়াশিংটনের নতুন রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ভারতের উপর কী প্রভাব ফেলবে, (Trump Camp) সেদিকেই এখন নজর দিল্লির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *