আজকের দিনেবিশ্বভারত

Sri Ganganagar : ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ! ট্রেন পেরোনোর ৪৫ মিনিট পরেই কেঁপে উঠল শ্রীগঙ্গানগর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে রাজস্থানের (Sri Ganganagar) শ্রীগঙ্গানগর জেলায় রেললাইনে বিস্ফোরণ। মঙ্গলবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ অনুপগড়-সুরতগড় রেলপথের রামসিংহপুর থানা এলাকার ৫০ জিবি গ্রামের কাছে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার মাত্র ৪৫ মিনিট আগেই ওই রেলপথ (Sri Ganganagar) দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন গিয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। ভেঙে গিয়েছে লাইনের নীচে থাকা কংক্রিটের দুটি ব্লক। পাশাপাশি রেললাইনের মাঝখানে প্রায় দু ফুট গভীর (Sri Ganganagar) গর্ত তৈরি হয়েছে।

 

ঘটনার পরই সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়ায় (Sri Ganganagar)। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID), ডগ স্কোয়াড, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) (Sri Ganganagar) এবং রেল কর্তৃপক্ষ। ওই রেলপথে ট্রেন চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকাল ৬টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়।

 

ভারত-পাক সীমান্তের কাছাকাছি এই রেলপথ (Sri Ganganagar) হওয়ায় বিস্ফোরণের পিছনে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুষ্কৃতী কিংবা দেশবিরোধী শক্তির কোনও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে (Sri Ganganagar)। বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা এক আধিকারিক জানিয়েছেন, এখনই এটিকে বোমা বিস্ফোরণ বলে চিহ্নিত করা ঠিক হবে না। FSL এবং ATS-এর তদন্তের পরেই (Sri Ganganagar) ঠিক কী ঘটেছিল তা জানা যাবে।

 

সম্প্রতি ৭.৫ কেজি RDX উদ্ধারের ঘটনার সঙ্গে (Sri Ganganagar) এই বিস্ফোরণের কোনও যোগ রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে। কিছুদিন আগেই ভিলওয়ারায় বিস্ফোরক বোঝাই একটি পিকআপ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে (Sri Ganganagar) চালকের মৃত্যু হয়েছিল। তবে ভিলওয়ারার বিস্ফোরণের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র এখনও খুঁজে পাননি তদন্তকারীরা। রেল পরিকাঠামোকে পরিকল্পিতভাবে নিশানা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফরেন্সিক রিপোর্ট এলেই বিস্ফোরণের (Sri Ganganagar) প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *