Traffic Update : এক ক্লিকেই মিলবে মণ্ডপ-ট্র্যাফিকের হদিস, কালী-জগদ্ধাত্রী পুজোয় পুলিশের বড় চমক
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজো মণ্ডপ কোথায়? (Traffic Update) কোন রাস্তা খোলা, কোথায় নো-এন্ট্রি? এবার সব তথ্য মিলবে এক ক্লিকেই। কৃষ্ণনগরের কালীপুজো ও ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং সুবিধার্থে এই প্রথম বিশেষ মোবাইল অ্যাপ আনল কৃষ্ণনগর পুলিশ জেলা (Traffic Update)। মঙ্গলবার সন্ধ্যায় পুজো প্রস্তুতি নিয়ে আয়োজিত প্রশাসনিক সমন্বয় বৈঠকে এই অভিনব উদ্যোগের কথা জানান কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার আই পি এস অতুল ভি। তিনি জানান, অ্যাপটি বাংলা ও ইংরেজি (Traffic Update) দুটি ভাষাতেই তৈরি করা হয়েছে।
এই অ্যাপে কী কী থাকছে? (Traffic Update)
১. সমস্ত পুজো মণ্ডপের লাইভ লোকেশন
২. যান চলাচলের রুট ম্যাপ ও নো-এন্ট্রি জোনের তথ্য
৩. পার্কিং জোন ও জরুরি পরিষেবার নম্বর
বর্তমানে কৃষ্ণনগর পুলিশ জেলার সরকারি (Traffic Update) ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে গুগল প্লে স্টোরেও পাওয়া যাবে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কিউআর কোড দেওয়া লিফলেট বিলি করা হবে, স্ক্যান করলেই মিলবে পরিষেবা। অ্যাপের পাশাপাশি নিরাপত্তাতেও জোর দিচ্ছে পুলিশ (Traffic Update)। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো, বাধ্যতামূলক জরুরি নির্গমন পথ, সিসিটিভি, ওয়াচ টাওয়ার বাড়ানো এবং ড্রোনে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। (Traffic Update) পুজো ও বিসর্জনের দিনগুলিতে ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে কন্ট্রোল রুম। জরুরি প্রয়োজনে ১১২ বা ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে।
বৈঠকে উপস্থিত বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায় (Traffic Update) পুজো কমিটিগুলিকে নির্দেশিকা মেনে চলার আবেদন জানান। তিনি জানান, প্রতিটি স্বেচ্ছাসেবকের সচিত্র পরিচয়পত্র ও তালিকা থানায় জমা দিতে হবে (Traffic Update)। রাস্তা আটকে বিসর্জন করা যাবে না এবং নির্দিষ্ট সময়সূচি মেনে নিরঞ্জন পর্ব শেষ করতে হবে। প্রযুক্তিকে হাতিয়ার করে এবার কৃষ্ণনগরের পুজোয় দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করতে চাইছে পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ থেকে পথ দেখানো—এই ডিজিটাল উদ্যোগ কতটা কার্যকর হয়, (Traffic Update) সেটাই এখন দেখার।
