Police Encounter : অসমে পুলিশের গুলিতে খতম গুয়াহাটির হোটেলে ৫ খুনে অভিযুক্ত,ভোররাতে এনকাউন্টার
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- গুয়াহাটির হোটেলে ৫ খুনের মামলায় বড় মোড় (Police Encounter)। পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের। বুধবার ভোর ৩টে ১০ মিনিট নাগাদ অসমের শিবসাগর জেলায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত, বাধ্য হয়েই গুলি চালাতে হয় (Police Encounter)। পুলিশ সূত্রে জানা গেছে, শিবসাগর জেলার গৌরীসাগর থানার অন্তর্গত রংমন ধাবার কাছে ঘটনাটি ঘটে। অন্য একটি মামলায় গুয়াহাটি থেকে শিবসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল ৩৪ বছরের গগৈকে (Police Encounter)।
পুলিশের বক্তব্য অনুযায়ী, শৌচকর্মের জন্য গাড়ি থামাতে বলে গগৈ (Police Encounter)। গাড়ি থামতেই এক আধিকারিকের পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে। ধস্তাধস্তিতে এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হন। তখনই পাল্টা গুলি চালায় পুলিশ। তিনটি গুলি লাগে গগৈয়ের শরীরে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই (Police Encounter) মৃত্যু হয় তার।
শিবসাগরের পুলিশ সুপার পাপোরি চেটিয়া জানিয়েছেন, (Police Encounter) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণ জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় গগৈকে নিয়ে যাওয়া হচ্ছিল। ২০২৪ সালে গাড়ি কেনার ঋণ নিয়ে কিস্তি না দেওয়া এবং ব্যাঙ্ক ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। (Police Encounter) ৩ নভেম্বর গুয়াহাটি আদালত পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর গুয়াহাটির বড়া সার্ভিস এলাকার (Police Encounter) বিলাস ইন হোটেলে লিজ ও ভাড়া সংক্রান্ত বিবাদের জেরে গুলি চালায় গগৈ। ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। সেই মামলাতেই সে মূল অভিযুক্ত ছিল। গুয়াহাটি হোটেল হত্যাকাণ্ডের ৯ দিনের মধ্যেই এনকাউন্টারে মৃত্যু হল মূল অভিযুক্তের (Police Encounter)। পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। ঘটনার তদন্ত শুরু করেছে অসম পুলিশ।
