আজকের দিনেবাংলার আয়না

Shibpur : রাতে বাড়ি ফিরল পরিযায়ী শ্রমিকের নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ল গোটা শিবপুর

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- অভাবের তাড়নায় ভিনরাজ্যে কাজ করতে গিয়ে (Shibpur) মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন গঙ্গাসাগরের পরিযায়ী শ্রমিক চন্দন পাত্র। বুধবার রাত প্রায় আটটা নাগাদ কচুবেড়িয়া এলসিডি (Shibpur) ঘাটে তাঁর নিথর দেহ এসে পৌঁছাতেই শোকে ভেঙে পড়ল পরিবার। মৃত চন্দন পাত্র সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকার বাসিন্দা। তিনি ১৬৬ নম্বর বুথের একজন সক্রিয় (Shibpur) বিজেপি কর্মী ছিলেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, (Shibpur) জীবিকার তাগিদে কেরালায় পাড়ি দিয়েছিলেন চন্দন। সেখানে একটি এলাচ বাগানে শ্রমিকের কাজ করতেন তিনি। গত শনিবার সকাল প্রায় আটটা নাগাদ বাগানের মালিকের নির্দেশে গাছ কাটতে গিয়েছিলেন (Shibpur)। সেই সময় গাছ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ রাতে দেহ বাড়ি ফেরার খবর পেয়ে কচুবেড়িয়া ঘাটে উপস্থিত হন আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশী এবং স্থানীয় কয়েকজন (Shibpur) বিজেপি কার্যকর্তা।

 

দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের নিথর দেহ বাড়ি ফিরতেই (Shibpur) কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গোটা শিবপুর এলাকায় নেমে আসে শোকের ছায়া। সংসারের অভাব মেটাতে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে এভাবে এক পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যুতে ফের সামনে এল (Shibpur) ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *