আজকের দিনেগরম মাশলাতিলোত্তমা

Prawn Pitha : বরিশালের জনপ্রিয় চিংড়ির পিঠে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সহজ উপায়ে

কিউ ইন্ডিয়া বাংলা : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Prawn Pitha)। সেখানে গিয়ে শান্তনু ঠাকুরের স্ত্রী বিধায়ক সোমা ঠাকুরের হাতের রান্না খাবার খান। মেনুতে ছিল রকমারি সব খাবার। ইলিশ, খাসির মাংসের সঙ্গে মেনুতে ছিল চিংড়ি পিঠেও। জানা যায়, বরিশালের জনপ্রিয় একটি খাবার হল এই চিংড়ি মাছের পিঠে (Prawn Pitha)। যা দিয়েই থালা ভর্তি ভাত খেয়ে নেওয়া সম্ভব। এছাড়াও খাবারটি তৈরি করতে সময়ও লাগে খুব কম। চলুন শিখে নেওয়া যাক চিংড়ির পিঠে (Prawn Pitha) তৈরি করার পদ্ধতি।

উপকরণ: (Prawn Pitha)

চাপড়া চিংড়ি : ৫০০ গ্রাম
নারকেল বাটা : আধ কাপ
কালো সরষে বাটা : ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা : ৫টি (ঝাল বেশি চাইলে কাঁচালঙ্কার পরিমাণ বাড়াতে পারেন)
সরষের তেল : পরিমাণমতো

নুন : পরিমাণমতো
চিনি : পরিমাণমতো
হলুদ গুঁড়ো : ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো : ১ চা চামচ
কলাপাতা : ২টি (কড়াইয়ের মাপ অনুযায়ী গোল করে কাটা)

 

প্রণালী: (Prawn Pitha)

প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন মাছগুলিকে (Prawn Pitha)। এবার একটি মিক্সারে চিংড়ি, নারকেল বাটা, সরষে বাটা, কাঁচালঙ্কা, সরষের তেল, নুন এবং চিনি ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এবার ওই মিশ্রণে হলুদ এবং লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন। এবার কড়াইয়ে অল্প সরষের তেল ব্রাশ করে নিন (Prawn Pitha)। কড়াইয়ে তারপর গোল করে কাটা কলাপাতা বিছিয়ে বেঁটে মশলা মিশিয়ে রাখা মিশ্রণটি দিয়ে দিন। এরপর উপর থেকে আরেকটি কলাপাতা ঢাকা দিয়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন। ১০-১৫ মিনিট পর গ্যাস বন্ধ করে আরও মিনিট পাঁচেক ভাপে রেখে দিন (Prawn Pitha)। তারপর ঢাকা খুলে চৌকো করে বা নিজেদের পছন্দ মতো আকারে কেটে নিন। গরম গরম চিংড়ির পিঠে গরম ভাতের সঙ্গে (Prawn Pitha) পরিবেশন করুন সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *