ব্রিগেডে শপথ গ্রহণের আগে রবি স্মরণে শুভেন্দু-শাহ
কিউ ইন্ডিয়া বাংলা:- আজ রবীন্দ্রজয়ন্তীতে নবনির্বাচিত বিজেপি সরকারের শপথগ্রহণ। বাংলায় প্রথমবার সরকার তৈরি করলো বিজেপি। তার আগে রবি স্মরণে ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় কবিপ্রণাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।
নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, “কবিগুরুর জীবন আমাদের স্বাধীন চিন্তা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক সমন্বয়ের প্রেরণা দেয়। তাঁর আদর্শ, চিন্তাধারা ও সাহিত্য চিরকাল আমাদের পথপ্রদর্শন ও অনুপ্রেরণা জোগাতে থাকবে।” ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ পংক্তি উল্লেখ করে কবিপ্রণাম সারেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “তাঁর অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে।”
অন্যদিকে, রবীন্দ্রজয়ন্তীতে কবিপ্রণাম করেই আবার রাজ্য-রাজনীতিতে আন্দোলন কর্মসূচিতে ফিরবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি অরাজনৈতিক সংগঠন তিনটি জায়গায় এই অনুষ্ঠান করার অনুমতি চাইলেও, সেই অনুমতি মেলেনি বলে খবর সূত্রের। জানা গিয়েছে, নিজের বাড়ির লাগোয়া চত্বরেই শনিবার বিকেলে রবীন্দ্রজয়ন্তী করবেন মমতা। গাইবেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়-সহ বহু শিল্পী, তাঁরা মূলত তৃণমূল ঘনিষ্ট ।
