আজকের দিনেবাংলার আয়না

খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের ভবিষ্যত কোন পথে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারের আমলে একাধিক প্রকল্প চালু হয়েছিল । কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রের জন্যে চালু হয় সবুজ সাথী, রূপশ্রীর মতো প্রকল্প। এর বাইরে উচ্চশিক্ষায় রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এ ছাড়াও যুবসাথী, যুবশ্রী, খাদ্যসাথী, সবুজশ্রী-সহ গত ১৫ বছরে এক গুচ্ছ প্রকল্প চালু করেছিল পূর্বতন তৃণমূল সরকার। আজ, শনিবার নতুন সরকার শপথ নেওয়ার পরে  প্রকল্পগুলির ভবিষ্যৎ কোন দিকে যাবে জানিয়ে বঙ্গবাসীর কৌতূহল তুঙ্গে ।

রাজ্যের অভিজ্ঞ আমলাদের একাংশের মতে, প্রকল্পগুলি হয়তো বন্ধ করা হবে না। তবে সেগুলির নাম পরিবর্তন হতে পারে। আজ নবগঠিত সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সেই সিদ্ধান্ত হতে পারে। রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের জন্যে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হতো মমতা সরকারের আমলে।শিক্ষা ও যুবকল্যাণ বিভাগ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হয় ‘সবুজ সাথী’ প্রকল্পে। মাধ্যমিক পাশ করার পরে অনলাইন শিক্ষার জন্যে দেওয়া হয় ট্যাব। তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্যে রয়েছে শিক্ষাশ্রী। তফসিলি জাতি ও জনজাতি পড়ুয়াদের প্রাক-পরীক্ষা প্রশিক্ষণের জন্যে ‘যোগশ্রী’ প্রকল্পও চালু করা হয়েছিল।বিনামূল্যে রেশন বিলির যে প্রকল্প, তার নাম দেওয়া হয়েছিল ‘খাদ্যসাথী’। কৃষকদের আর্থিক সহায়তা ও বিমার জন্য ‘কৃষক বন্ধু’ এবং কৃষকদের সরাসরি পণ্য বিক্রির সুযোগ করে দিতে ‘সুফল বাংলা’ সংস্থা তৈরি করা হয়েছিল।

কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্পের নাম রাজ্য বদলে খাদ্যসাথী, জলজীবন মিশন, বাংলার বাড়ি করে দিয়েছে বলে বিজেপি বার বারই অবশ্য অভিযোগ করে এসেছে।এবার এই সমস্যা মিটতে চলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *