Election Commission : ভোটের আগে হাইভোল্টেজ ভবানীপুরের সরানো হলো তিন ম্যাজিস্ট্রেটকে !
কিউ ইন্ডিয়া বাংলা :- এবারে বিধানসভা নির্বাচনে খুব কঠোর ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন । রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে ভোটের দায়িত্বে থাকা তিন ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করল কমিশন ।
এই তিন আধিকারিক হলেন সুরঞ্জন দাস, সত্য রঞ্জন পাল ও সৌভিক নন্দী । কর্তব্যে গাফিলতি অভিযোগে এদেরকে সাসপেন্ড করা হয় । সূত্রের খবর এই আধিকারিকরা ফ্লাইং স্কোয়াড এর দায়িত্বে নিযুক্ত ছিলেন । ১৭ তারিখ রাত ন’টা থেকে ১৮ তারিখ সকাল ৭ টা পর্যন্ত ডিউটি ছিল তিন আধিকারিকের । রাত এগারোটার সময় ভবানীপুর থানার সামনে প্রয়োজন ছাড়াই বসেছিলেন ৩ আধিকারিক । সারপ্রাইজ ভিজিটে তিন আধিকারিককে বসে থাকতে দেখেন পর্যবেক্ষক। তারপরেই এদেরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়
রাজ্যে দুই দফায় এবার বিধানসভা নির্বাচন হবে। হিংসা বিহীন নির্বাচন করাতে তৎপর কমিশন । সেই কারণে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার ভোটের দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিক কে তারা সরিয়ে দিল। এবারের নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্রের চারপাশে ১০০ মিটার পর্যন্ত কার্যত লক্ষণ রেখা তৈরীর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । এই অংশে ভোটার ছাড়া অন্য কারো প্রবেশ অধিকার থাকবে না। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন বুথের বাইরে ১০০ মিটার বলয়ের মধ্যে বসবেন সংশ্লিষ্ট বুথের BLO এবং তার সহকর্মী। তারা ভোটারের নথি যাচাই করবেন ।
বুথে ঢোকার দরজার সামনে দু’জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। একজন ভিতরের দিকে মুখ করে এবং দ্বিতীয়জন জওয়ান ভোটারদের লাইন দেখবেন। বাইরে ভোটারদের লাইন দেখতে রাজ্য পুলিশ থাকতে পারে।
