আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : লখনউ সুপার জায়ান্ট ঘরের মাঠে নামছে রাজস্থানের বিরুদ্ধে ………

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর ৩২ তম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে লখনউ সুপার জায়ান্ট ও রাজস্থান রয়্যালস । এবারের আইপিএলে ছয়টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে লখনউ। চারটি ম্যাচে হেরেছে তারা। গত ম্যাচে পাঞ্জাব কিংস তাদের বড় ব্যবধানে হারিয়েছে । পরপর ম্যাচ হারার ফলে ঋষভ পান্থ এর দল পয়েন্ট টেবিলের নয় নম্বর স্থানে নেমে গেছে। এই অবস্থায় জয়ের রাস্তায় ফেরার জন্য আজ ২২শে এপ্রিল ঘরের মাঠ একানাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে তারা ।

পাঞ্জাব কিংসের বিপক্ষে গত ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে ব্যর্থ হয়েছে লখনউ। বোলারদের ব্যর্থতার পরিমাণ বেশি ছিল । পাঞ্জাবের বিপক্ষে তারা কুড়ি ওভারে ২৫৪ রান হজম করেছিল । একমাত্র প্রিন্স যাদব ভালো বোলিং করেছিলেন । তার ইকোনমি ছিল ৬.২৫ , বাকিরা ১০ এর বেশি ওভার প্রতি রান দিয়েছেন । বোলারদের পারফরমেন্স আরো উন্নতি করতে হবে। প্রত্যেকেই অভিজ্ঞ , তারা পরিস্থিতির গুরুত্ব বুঝে বোলিং করতে পারবেন। অনুশীলনে বাড়তি তাগিদ দেখা গেছে বোলারদের মধ্যে। দলের ব্যাটিং বিভাগ ধারাবাহিকতার অভাবে ভুগছে। ঋষভ পান্থ ব্যাট হাতে মাঝে মধ্যে জ্বলে উঠছেন। মিচেল মার্শ, এইডেন মার্করাম রান পেলেও সেটাকে বড় রানে রূপান্তরিত করতে পারছেন না যেটা দলকে সমস্যায় ফেলছে। চাপের মুখে পারফর্ম করতে পারছে না লখনউ এর ব্যাটাররা , যা ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। দলের অন্যতম ব্যয়বহুল ক্রিকেটার নিকোলাস পুরান এবারের আইপিএলে রান করতে পারছেন না । প্রথম একাদশ থেকে তাকে বাদ দেওয়ার দাবি উঠছে । দল খারাপ জায়গায় থাকলেও খেলোয়াড়রা বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন । ঘরের মাঠে তারা জয়ের সারণিতে ফিরতে মরিয়া তারা।

অপরদিকে রাজস্থান রয়্যালস গত ম্যাচে ছন্দ হারিয়েছে । কলকাতার বিপক্ষে ইডেনে তারা পরাজিত হয়েছিল। রাজস্থান দলের একটি সমস্যা হচ্ছে বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল এরা দুজন ব্যর্থ হলে পুরো দল তার ফল ভুগছে । ধ্রুব জুড়েল মাঝেমধ্যে ব্যাট হাতে রান পেয়েছেন,ধারাবাহিকতা নেই । অধিনায়ক রিয়ান পরাগের কথা বলতে গেলে দল জিতলেও ব্যাট হাতে তিনি নিষ্প্রভ থেকেছেন । দলের অধিনায়কের ব্যাটে রান আসা জরুরি । লখনৌয়ের বিপক্ষেও দলের ভরসা সেই বৈভব- যশস্বী । দলের বোলারদের নিয়ে বেশি কিছু বলার নেই । প্রতিটা ম্যাচে তারা পরিস্থিতি অনুযায়ী বোলিং করেছেন । রবি বিষ্ণই, জোফ্রা আর্চার, রবীন্দ্র জাদেজা , নান্দ্রে বার্গার সকলেই প্রতিটি ম্যাচে উইকেট পেয়েছেন ।

দুটি দল তাদের আগের ম্যাচগুলিতে হারের সম্মুখীন হয়েছিল । এবার দেখার অপেক্ষা এটাই কারা শেষ পর্যন্ত এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *