আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Amit Shah : আজ থেকে বঙ্গে ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কোথায় সভা করবেন শাহ ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের প্রথম দফার ভোটের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । তার ঠিক আগে প্রচারের ঝাঁজকে বাড়াতে ময়দানে নামছেন খোঁদ অমিত শাহ । আজ এবং আগামীকাল টানা দুদিন ঠাসা কর্মসূচি রয়েছে তার।

আজ মঙ্গলবার একুশে এপ্রিল থেকে শাহের কর্মসূচী শুরু । বিজেপি সূত্রের খবর আজ সর্বপ্রথম উত্তরবঙ্গের শিলিগুড়ি সুকন্যা হাই স্কুল মাঠে সকাল ১০:৩০ থেকে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়ি সভা শেষ করে তিনি যাবেন পশ্চিম বর্ধমানে । দুপুর ১২ টা ৪৫ থেকে ভিক্টোরিয়া ওয়েস্ট স্কুল মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এরপর দুপুর ২টো ১৫ মিনিটে তিনি পৌঁছাবেন পশ্চিম মেদিনীপুর জেলার সালবনির বিল্লা স্টেডিয়াম মাঠে। সেখানেও জনসভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর আজকের শেষ কর্মসূচির পূর্ব মেদিনীপুর জেলায় । বিকেল ৩ঃ৪৫ মিনিটের চন্ডিপুর বিনয় স্মৃতি ফুটবল মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি বক্তব্য রাখবেন। আগামীকাল ২২ শে এপ্রিল আর একাধিক কর্মসূচি করার কথা রয়েছে। হুগলির সপ্তগ্রাম এবং উত্তর ২৪ পরগনার হাবরায় জনসভা করার কথা রয়েছে তার। এছাড়া যাদবপুরে তার রোড শো করার কথা রয়েছে।

অমিত শাহের কর্মসূচি নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ উত্তাপ ছড়িয়েছে । রাজ্যে প্রথম দফার ভোটের আগে এই সফর বিজেপিকে কতটা মাইলেজ দিতে পারে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *