Anandalok Hospital : সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড !
কিউ ইন্ডিয়া বাংলা :- মঙ্গলবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরের একটি পরিচিত হাসপাতালে। সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । জানা যাচ্ছে হাসপাতালে দোতলায় আগুন লেগে গিয়েছে পুরো হাসপাতাল ধোঁয়ায় ভরে গিয়েছে। রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণ এর চেষ্টা করা হচ্ছে দ্রুত ।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে । দোতলায় অপারেশন থিয়েটারের এসি থেকে শর্ট সার্কিট হওয়ার কারণে অগ্নি কান্ড বলে অনুমান দমকল কর্মীদের । প্রত্যক্ষদর্শীদের দাবি দোতলার একটি জানলা থেকে লেলিহান আগুন বের হতে দেখা যায়। এরপরেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা । হাসপাতালের এক কর্মীর দাবি, আমরা এই কালো ধোঁয়া দেখতে পেয়েই রোগীদের হাসপাতালে অন্য বিল্ডিং এ নিয়ে যাই । এখনো হাসপাতালে বাইরে বহু রোগী বসে আছে । হাসপাতালের অপারেশন থিয়েটারের যে রোগীরা আছেন তাদেরকেও বের করে আনা হয় । কিছু রোগীদের অ্যাম্বুলেন্সে করে অন্যত্র নিয়ে যাওয়া হয় দমকল কর্মী ও পুলিশ যৌথ উদ্যোগে তৎপরতার সঙ্গে রোগীদের নিরাপদে সরানোর কাজ করেন । সূত্রের খবর কোন রোগী হাসপাতালের ভিতরে আটকে নেই এবং কেউ আহত হয়নি। সবাইকে নিরাপদে বের করে নেয়া হয়েছে।
এই ঘটনা ২০১১ সালের ৯ ডিসেম্বর ঢাকুরিয়া আমরি হাসপাতালে অগ্নিকান্ডের স্মৃতিকে উসকে দিচ্ছে । সেবার ৯২ জন রোগীর হাসপাতালে আগুন লাগার জন্য মৃত্যু হয়েছিল । এবারে স্বস্তির খবর এটাই কেউ হতাহত হয়নি । তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে খবর ।
