আজকের দিনেবাংলার আয়না

NORTH BENGAL TRAIN : ট্রেন বাতিল, বাসের ভাড়া দ্বিগুণ! চরম দুর্ভোগে উত্তরবঙ্গের যাত্রীরা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউ ফারাক্কা :- মেরামতির মাঝেই ফের বিপত্তি নিউ ফারাক্কায় (NORTH BENGAL TRAIN)। বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিট নাগাদ তিলডাঙা-নিউ ফারাক্কা সেকশনের আপ লাইনে ফের ল্যান্ড সাবসিডেন্স বা মাটি বসে যাওয়ার ঘটনা ঘটেছে । ধসের জেরে বেঁকে গিয়েছে ওভারহেড ইলেকট্রিক পোল, আপ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ (NORTH BENGAL TRAIN) ।

এই ধসের জেরে শুক্রবারও ব্যাপকভাবে ব্যাহত উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। (NORTH BENGAL TRAIN)

বাতিল করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন – হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদহ ইন্টারসিটি, শিয়ালদহ-আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, হাটেবাজারে, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, হামসফর এক্সপ্রেস-সহ বহু ট্রেন। (NORTH BENGAL TRAIN)

অন্যদিকে কাঞ্চনকন্যা, যোগবানী, পদাতিক, কামাখ্যা, বন্দে ভারত-সহ বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে নিউ ফারাক্কা-আজিমগঞ্জ-কাটিহার এবং কিউল-মোকামা-কাটিহার রুট দিয়ে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে। (NORTH BENGAL TRAIN)

ট্রেন না পেয়ে বাসই ভরসা। কিন্তু সেখানেও ভোগান্তি। দ্বিগুণ ভাড়া নিচ্ছে বেসরকারি বাস, আকাশছোঁয়া বিমানের টিকিট।

ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আপ লাইন কবে স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে বলে জানিয়েছে মালদহ ডিভিশন। (NORTH BENGAL TRAIN)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *