আজকের দিনেখেলা

JASPRIT BUMRAH : আফগানিস্তান সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় বুমরাহ, পাশ না করলে দলে নেই জায়গা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে ফিটনেস নিয়ে চিন্তায় বিসিসিআই। ৩ ম্যাচের সিরিজে খেলার আগে জসপ্রীত বুমরাহকে (JASPRIT BUMRAH)  দিতে হবে কঠিন ফিটনেস পরীক্ষা। পাশ করতে না পারলে দলে জায়গা হবে না তাঁর।

বিসিসিআই সূত্রে খবর, শুধু বুমরাহ নন, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডিকেও ফিটনেস ও ম্যাচ সিমুলেশন টেস্ট দিতে হবে (JASPRIT BUMRAH) । ৪ থেকে ৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে হবে প্রস্তুতি ম্যাচ, সেখানেই যাচাই করা হবে ম্যাচের ধকল নেওয়ার ক্ষমতা।

মেডিক্যাল টিমের প্রাথমিক রিপোর্টে বড় সমস্যা না মিললেও চূড়ান্ত ছাড়পত্রের আগে সবদিক খতিয়ে দেখতে চান চিকিৎসকেরা (JASPRIT BUMRAH) । রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

বুমরাহের বিকল্প হিসেবে তৈরি রাখা হচ্ছে তরুণ পেসার প্রিন্স যাদবকে (PRINCE YADAV) । জিম্বাবোয়ের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও এখন পুরোপুরি ফিট প্রিন্স, মিলেছে মেডিক্যাল ছাড়পত্রও।

১০ সেপ্টেম্বর দিল্লিতে দল পৌঁছনোর কথা। বুমরাহরা ছাড়পত্র পেলে বেঙ্গালুরু থেকেই সরাসরি যোগ দেবেন দলে (JASPRIT BUMRAH) । সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর, তিনটি ম্যাচই হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *