অন্দরমহলআজকের দিনে

গাছেদেরও চাই ডবল কেয়ার, না হলেই নষ্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই গরমে শখের বাগানের যত্ন না নিলে মুশকিল। কাঠফাটা রোদে গাছ শুকিয়ে যাচ্ছে। দু’বেলা জল দেওয়া সত্ত্বেও মাটি শুকিয়ে খটখট করে। গাছ ঠিকমতো বাড়ছেও না, ফুলও হচ্ছে না ।প্রখর রোদের তেজে গাছ নিস্তেজ, মৃতপ্রায় হয়ে পরছে। এই সময়ে গাছের বিশেষ যত্নের প্রয়োজন। তা না হলে মরে যেতে পারে শখের গাছগুলো।

গাছের যত্নে এই বিষয়গুলি খেয়াল রাখা জরুরী

১) কোন মরশুমে কী গাছ লাগানো উচিত, তা জানা দরকার। গরমকালে জবা, বোগেনভিলিয়া, জুঁই, জিনিয়া, পোর্তুলিকা, নন্দিনী, অপরাজিতার মতো ফুলের গাছ বসাতে পারেন। এতে গোটা গ্রীষ্মকাল জুড়ে ফুল পাবেন।

২) গরমে দু’বেলা জল দিতে হয়। তবে জল গাছে জল দেওয়ারও নির্দিষ্ট সময় রয়েছে। দুপুরে চড়া রোদের মধ্যে জল দেবেন না। ভোরবেলা রোদ ওঠার আগে গাছে জল দিন। আবার বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার পরে গাছে জল দিন। কিন্তু বেশি রাতে গাছে জল দেবেন না। বিকাল ৫-৬টার মধ্যে জল দিন।

৩) জল দেওয়ার আগে যাচাই করে গাছের গোড়া ভিজে আছে কি না। ভিজে থাকলে আর জল দেবেন না। এতে গাছের গোড়া পচে যাবে এবং ছত্রাক সংক্রমণ ঘটতে পারে। তাই যখন ইচ্ছে, যেমন ইচ্ছে জল দিলেই চলবে না।

৪) গরমকালে প্রখর দাবদাহের মধ্যে গাছগুলো ছায়ায় রাখুন। প্রয়োজনে প্লাস্টিক শিট বা খড়ের চালা দিয়ে ঢেকে দিতে পারেন। বারান্দায় রাখতে পারেন। এমন জায়গায় রাখুন যেখানে আলো-হাওয়া দু’টোই পাওয়া যায়। অথচ কড়া রোদ যেন গাছে উপর এসে না পড়ে।

৫) গরমকালে মাটিতে মাটিতে কীটনাশক ব্যবহার না করাই ভাল। তবে জৈব সার ব্যবহার করতে পারেন। চাল-ডাল ধোয়া জল, সব্জি-ডিমের খোসা ইত্যাদি দিতে পারেন। এতে মাটি উর্বর হলে এবং গাছের বৃদ্ধি ভালো হবে। ফুলও ফুটবে ভালো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *