আজকের দিনেগ্রীন রুম

দশ বছর পর ফের পর্দায় “মেজর রামপ্রসাদ”

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- তিনি আসেন, দেখেন, আর সবকিছু জয় করে চলে যান। বলিউডে তাঁর নামই যেন এক বিশেষ আভা, শাহরুখ খান। পর্দায় তাঁর উপস্থিতি দেখার জন্য ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দ্বিধা করেন না। আর এখন, তাঁর নতুন ছবি ‘কিং’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। তবে সেই উন্মাদনার মাঝে বলিপাড়ায় নতুন গুঞ্জন বইছে প্রায় এক দশক পর ফের ফিরছেন মেজর রামপ্রসাদ শর্মা হিসেবে। হ্যাঁ, ২০০৪ সালের হিট ছবি ‘ম্যায় হুঁ না’-এর সিক্যুয়েল আসছে।

ফারহা খানের পরিচালনায় তৈরি হয়েছিল ‘ম্যায় হুঁ না’, আর সেই ছবি মুক্তি পেয়েছিল দর্শকের দারুণ সাড়ায়। রেলস্টেশনের প্ল্যাটফর্ম ধরে শাহরুখের রাজা হয়ে হেঁটে আসা দৃশ্যটি এখনও ভক্তদের মনে অম্লান। এবার সেই স্মৃতির পুনর্জন্ম ঘটছে। সূত্রের খবর, ফারহা খান ইতিমধ্যেই ‘ম্যায় হুঁ না ২’-এর চিত্রনাট্য তৈরির কাজ শুরু করেছেন।

নতুন সিক্যুয়েলে থাকছে বড় চমক শাহরুখকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। এর মানে, একসাথে দুইটি চরিত্রের মধ্য দিয়ে দর্শকরা পাবেন নতুন অভিজ্ঞতা। এছাড়া ছবিতে থাকবে দেশাত্মবোধ, রোম্যান্স, কমেডি ও অ্যাকশন অর্থাৎ প্রতিটি ভক্তের জন্য থাকবে সবকিছুরই মিশেল।

ফারহা খান বর্তমানে ভ্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগ রাখেন। সেখানে পরিচালনায় ফেরার আবেদন বারবার এসেছে। অবশেষে সেই অনুরাগীর আবদার পূরণ হতে চলেছে। গুঞ্জন অনুযায়ী, ‘কিং’ মুক্তির পরেই শাহরুখের পরবর্তী বড় ছবি হবে ‘ম্যায় হুঁ না ২’। শুটিং শুরু হতে পারে ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে। তবে এখন পর্যন্ত নির্মাতারা বিষয়টি খুব বেশি প্রকাশ করেননি।

দর্শকের জন্য সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো, আগের ছবির নস্টালজিয়া এবং নতুন চমক একসঙ্গে পর্দায় দেখা যাবে। অর্থাৎ শুধু সিনেমা নয়, এটি হবে এক ধরনের অনুভূতির মিলন প্রেম, দেশপ্রেম, এবং এক্টশন, সব একসঙ্গে।

ফলত শাহরুখের পর্দায় ফেরার এই খবর ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনার নতুন ঢেউ সৃষ্টি করেছে। বলিউডের বাদশা ফিরে আসছেন, এবং তা হবে এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা—যা মনে রাখার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *