CM-Siliguri : মুখ্যমন্ত্রী সফরের আগের দিন বদলে গেল শিলিগুড়ির ফ্লাইওভারের রং !
কিউ ইন্ডিয়া বাংলা:-শপথ গ্রহণের পর প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার শিলিগুড়ি পৌঁছে দলীয় ও প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তার ঠিক আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় নবনির্মিত বর্ধমান রোডের ফ্লাইওভারের রং বদলে দেওয়া হল। নীল-সাদা থেকে সাদা রঙে রাঙানো হলো ফ্লাইওভার।
বুধবার শিলিগুড়ি পৌঁছে প্রথমে বিজেপির জেলা কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর সড়কপথে উত্তর কন্যায় পৌঁছে উত্তরবঙ্গের সব জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন।
মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগের দিন মঙ্গলবার সন্ধ্যা থেকে শিলিগুড়িতে নবনির্মিত বর্ধমান রোডের ফ্লাইওভারের রং পরিবর্তন করা হলো। নীল-সাদা রং বদলে পুরো ফ্লাইওভার সাদা রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে এই ফ্লাইওভার উদ্বোধনের অপেক্ষা করছে শিলিগুড়ির মানুষ। নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ সরকারের পি ডব্লিউ ডি বিভাগের কাজ সম্পন্ন হয়েছে। তবে রেলের অধীনে থাকা কাজ শেষ না হওয়ায় নির্বাচনের আগে উদ্বোধন করা সম্ভব হয়নি।
মুখ্যমন্ত্রীর সফরের আগে ফ্লাইওভারের রং বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা। বহুদিনের অপেক্ষার অবসান কবে হবে, সেই দিকেই তাকিয়ে শিলিগুড়ির মানুষ। ফ্লাইওভার উদ্বোধন নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।
