আজকের দিনেবিশ্বভারত

সেপ্টেম্বরে দিল্লিতে পুতিন, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিন নিশ্চিত করেছে, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। ইরান ও ইউক্রেন যুদ্ধের আবহে এক বছরে দ্বিতীয়বার পুতিনের ভারত সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার ভারতে আসছেন পুতিন। এর আগে গত ডিসেম্বরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে দিল্লিতে এসেছিলেন তিনি। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞদের মতে, এবারের সফরে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে। পাশাপাশি জ্বালানি সংকট নিয়েও আলোচনা হতে পারে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আপত্তি তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর থেকে গোটা বিশ্ব জ্বালানি সংকটে ভুগছে। ভারতের বাজারেও মূল্যবৃদ্ধির ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে মোদি-পুতিন বৈঠক গুরুত্বপূর্ণ।নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুত্ববাদী বিশ্বব্যবস্থা শক্তিশালী করার উপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।এর আগে গত ১৪ ও ১৫ মে নয়াদিল্লিতে বিদেশমন্ত্রীদের ব্রিকস সম্মেলন হয়েছে। সেখানে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ অংশ নেন। ওই সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন তিনি।

ইরান ও ইউক্রেন যুদ্ধের মধ্যে পুতিনের ভারত সফরকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এক বছরে দু’বার রুশ প্রেসিডেন্টের সফর দুই দেশের উচ্চ-পর্যায়ের সম্পর্ককেই সামনে আনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *