আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : জয়ে ফিরল মুম্বাই , নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯৯ রানের ব্যবধানে হার শুভমনদের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গত ম্যাচে কাম ব্যাক করেছিল কলকাতা নাইট রাইডার্স আজকে গুজরাটের বিরুদ্ধে কাম ব্যাক করল মুম্বাই ইন্ডিয়ান্স। চারটি ম্যাচে হারার পর গুজরাটের বিপক্ষে আজকে জয় পেল মুম্বাই । নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯৯ রানের বিশাল ব্যবধানে জয় পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা । ব্যাটিংয়ে তিলক বর্মা এবং বোলিংয়ে অশ্বিনী কুমার আজকের মুম্বাইয়ের জয়ের নায়ক ।

আজ প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। আজকে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে পাঠায় দানিশ মালেওআর কে । তবে তাদের ওপেনিং জুটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয় । ডি কক ১১ বলে ১৩ রান করেন এবং নবাগত দানিশ মাত্র ২ রান করে আউট হয়ে যান । দুই ওপেনার কেই আউট করেন কাগিসো রাবাদা। ওপেনারদের উইকেট হারানোর পরে মুম্বাই ইন্ডিয়ান ম্যাচ কিছুটা নিজেদের দখলে নেওয়া শুরু করে । নমন ধীর ৩২ বল খেলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন । সূর্য কুমার যাদবের সংগ্রহ মাত্র ১৫ রান । এবারের আইপিএলে এখনো পর্যন্ত সেভাবে রানের দেখা পাননি ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক । এদিন ফর্মে ফেরেন দলের মিডিল অর্ডারের অন্যতম ভরসা তিলক বর্মা । একাই মুম্বাইয়ের ইনিংসকে লড়াই করার মত জায়গায় তিনি নিয়ে যান । ৪৫ বল খেলে ১০১ রানে অপরাজিত থাকেন তিলক । নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ১৯৯ রান তোলে । গুজরাটের হয়ে একাই তিনটি উইকেট নেন কাগিসো রাবাদা। একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ ।

২০০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মুম্বাইয়ের বোলাররা বিপক্ষকে চাপে রাখার চেষ্টা করেন । গুজরাটের ইনিংসের প্রথম বলেই জসপ্রিত বুমরার বলে আউট হন সাই সুদর্শন । এবারের আইপিএলে এটি বুমরার প্রথম উইকেট। অধিনায়ক শুভমন গিলের সংগ্রহ মাত্র ১৪ রান । গুজরাটের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। দলের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার জস বাটলার,গ্লেন ফিলিপস, রাহুল তেওটিয়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। মুম্বাইয়ের বোলারদের কাছে তারা অসহায় ভাবে আত্মসমর্পণ করেন। ওয়াশিংটন সুন্দরের পর গুজরাট টাইটানসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান অধিকারী ব্যাটার শাহরুখ খান তার সংগ্রহ এই ম্যাচে ১৭ । গুজরাটের ইনিংসের ১৫.৫ ওভারে ১০০ রানে অলআউট হয়ে যায় তারা। ৯৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক দের দলের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন অশ্বিনী কুমার । ২ টি করে উইকেট নেন আল্লাহ গজনফর ও মিচেল স্যান্টনার ।

আজকে মুম্বাই জয় পেয়ে পয়েন্ট টেবিল এর ৭ নম্বর স্থানে উঠে আসলো । এরই সঙ্গে পয়েন্ট টেবিলে আবার সবার শেষে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। হার্দিকদের পরের ম্যাচ আগামী ২৩শে এপ্রিল চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *