বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমা

Fire Incident : সাতসকালে ভয়াবহ আগুন সাউথ সিটিতে! ২৭ তলায় লেলিহান শিখা, আতঙ্কে আবাসন ছাড়লেন বাসিন্দারা

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শুক্রবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে (Fire Incident)। ৩ নম্বর টাওয়ারের ২৭ তলায় আগুন লাগে। সার্ভেন্টস কোয়ার্টারের পাশে আগুন লাগে বলে খবর। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রবল আতঙ্ক ছড়ায় আবাসন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় (Fire Incident) দমকলের ৭টি ইঞ্জিন।

 

জানা গিয়েছে, সাউথ সিটি আবাসনে মোট চারটি টাওয়ার রয়েছে (Fire Incident)। শুক্রবার সকালে ৩ নম্বর টাওয়ারের ২৭ তলায় হঠাৎই আগুন দেখতে পান বাসিন্দারা। প্রথমে খবর দেওয়া হয় যাদবপুর থানা ও দমকলে (Fire Incident)। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপরের ফ্লোরের বাসিন্দারা প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন।

 

আগুন লাগার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ (Fire Incident)। ফলে লিফট বন্ধ হয়ে যায়। শিশু ও বৃদ্ধ-সহ সকলকে সিঁড়ি দিয়ে নামাতে রীতিমতো বেগ পেতে হয়। আতঙ্কে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয় আবাসনে (Fire Incident)। এ প্রসঙ্গে রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস বসু বলেন, “৩ নম্বর টাওয়ারে আগুন লেগেছে। বাসিন্দাদের নামিয়ে আনা হচ্ছে। যাদবপুর থানার পুলিশ ও দমকল (Fire Incident) এসেছে।”

 

২৭ তলায় আগুন লাগায় দমকল কর্মীদেরও আগুন নেভাতে (Fire Incident) বেশ বেগ পেতে হয়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালায় দমকল। সূত্রের খবর, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভানো যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি (Fire Incident)। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড? প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই অনুমান করা হচ্ছে, যদিও আগুন পুরোপুরি নেভার পরই কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে দমকল। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই, তবে বিলাসবহুল আবাসনে এমন ঘটনায় নিরাপত্তা (Fire Incident) নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *