Suvendu- Abhishek : ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে, পুলিশকে অভিষেকের ওয়ার্নিংয়ের পালটা কড়া জবাব শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুলিশকে ওয়ার্নিং দিয়ে বিতর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Suvendu- Abhishek)। এবার তার পালটা কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু পালটা হুঁশিয়ারিই নয়, অভিষেকের শারীরিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। অসুস্থতার কারণেই তিনি এমন মন্তব্য করছেন বলে কটাক্ষ (Suvendu- Abhishek) করলেন শুভেন্দু।
প্রসঙ্গত, গত বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোমাত্রই গ্রেপ্তার (Suvendu- Abhishek) হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তার গ্রেপ্তারি নিয়ে ক্ষোভ উগরে দেন অভিষেক। তিনি বলেন, “যাঁরা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে কাজ করব, (Suvendu- Abhishek) সবাইকে ওয়ার্নিং দিচ্ছি। সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, সরকার পাল্টালে কেউ বাঁচাবে না। সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, সরকার পাল্টালে কেউ বাঁচাবে না। একটা নাম চিহ্নিত করে রাখা আছে। কার কী পরিণতি হয় (Suvendu- Abhishek) দেখবেন।”
একই সঙ্গে নিজের আপ্ত সহায়ক সুমিত রায়ের গ্রেপ্তারি নিয়েও সরব হন অভিষেক (Suvendu- Abhishek)। তিনি বলেন, “আমার আপ্ত সহায়ককে মিথ্যে মামলা দিয়ে প্রায় আড়াই মাসের বেশি হেফাজতে রাখা হয়েছে। দু-চারটে পুলিশ অফিসারকে দিয়ে… (Suvendu- Abhishek) তাঁদের বলা হয়েছে পুরস্কৃত করা হবে।” পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরাসরি নিশানা করে অভিষেক বলেন, “যাঁরা ভাবছেন ভালো ভালো পোস্টিং পাব মুখ্যমন্ত্রীকে খুশি করে, দু’বছরে আপনাদের কী পরিণতি হয় আমি দেখব। আমি এখানে থাকব আপনারাও এখানে থাকবেন। কেউ ছাড় পাবেন না। (Suvendu- Abhishek) কেউ রেয়াত পাবেন না।”
অভিষেকের এই হুঁশিয়ারির পালটা জবাব দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী (Suvendu- Abhishek)। শুক্রবার তিনি বলেন, “আমার মনে হয়েছে ওঁর যে চ্যালা পিএ টাকা তুলত সে সব বলে দিয়েছে। ১৫ বছর সরকারে ছিল তাই ওদেরও তিন-চারটে (Suvendu- Abhishek) লোক থাকতে পারে ভিতরে। ফেস টাইমে কথা বলে। আর এর সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে। নিউইয়র্ক যেতে চাইছেন যারা আমরা এনওসি করে দেব। (Suvendu- Abhishek) সব দেখছি আমরা।”
অভিষেকের পুলিশকে হুঁশিয়ারি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ (Suvendu- Abhishek) ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর পালটা মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। যদিও শুভেন্দুর এই কড়া প্রতিক্রিয়ার কোনও জবাব এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Suvendu- Abhishek) তরফ থেকে আসেনি।
