Manoj Tiwari : যমুনায় ডুব দিয়ে জল পান বিজেপি সাংসদের, বললেন ‘দূষণ নেই, কুমির থাকতে পারে’ – আপ-কংগ্রেসকে চ্যালেঞ্জ মনোজ তিওয়ারির
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- যমুনার দূষণ নিয়ে প্রতি বছর শীতের শুরুতে চর্চা শুরু হয়, চলে রাজনৈতিক চাপানউতোর (Manoj Tiwari)। এবার সেই চর্চার মাঝেই যমুনায় ডুব দিয়ে বড় বার্তা দিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার দিল্লির সোনিয়া বিহার ঘাট থেকে যমুনায় ঝাঁপ দেন তিনি, শুধু সাঁতারই নয়, নদীর জল পান করেও দেখালেন (Manoj Tiwari)।
উত্তর-পূর্ব দিল্লির সাংসদ নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন (Manoj Tiwari)। ভিডিওতে দেখা যাচ্ছে, যমুনার জল একেবারে পরিষ্কার। সেখানে দিব্যি সাঁতার কাটছেন মনোজ। ডুব সাঁতার দিয়ে নদীর জল পানও করেছেন (Manoj Tiwari)। দূষণ নিয়ে প্রশ্ন করা হলে তাঁর জবাব, “এই জলে কিন্তু কুমির থাকতে পারে। কুমির অবশ্য শুধু পরিষ্কার জলেই আসে।” তিনি আরও জানান, নদীর বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই পরিযায়ী পাখিরা ফিরে এসেছে, (Manoj Tiwari) যা যমুনার দূষণ পরিস্থিতির উন্নতির প্রমাণ।
নদীতে স্নান সেরে আপ এবং কংগ্রেস জমানাকে বিঁধতে ভোলেননি মনোজ (Manoj Tiwari)। তিনি বলেন, “আপ যখন ক্ষমতায় ছিল তখন হরিয়ানার উপর যমুনা দূষণের দায় চাপাত। বিজেপি ক্ষমতায় এসে মাত্র দেড় বছরের মধ্যেই সব পরিষ্কার করে ফেলেছে (Manoj Tiwari)।” দিল্লি বিজেপির দাবি, গত ২৭ বছরে আপ এবং কংগ্রেস যা করতে পারেনি, বিজেপি সেটা দু’বছরে করে দেখিয়েছে। এরপরই অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীকে (Manoj Tiwari) যমুনার জলে সাঁতার কেটে দেখানোর চ্যালেঞ্জ ছুড়েছেন মনোজ।
অন্যদিকে, আপের পাল্টা দাবি, যমুনার ওই ২৬ কিলোমিটার অংশ বরাবরই পরিষ্কার থাকে (Manoj Tiwari)। এখনকার তুলনায় আপ জমানায় ওই অংশটি আরও বেশি পরিষ্কার ছিল বলে দাবি তাদের। প্রসঙ্গত, দিল্লি দূষণ নিয়ে নতুন করে কিছু বলার নেই (Manoj Tiwari)। নভেম্বর মাস পড়তে না পড়তেই দূষণের সমস্যায় জেরবার হন রাজধানীবাসী। যমুনা দূষণ নিয়েও অভিযোগ ওঠে, দূষণ এতটাই ভয়াবহ রূপ নেয় যে একসময় ফেনায় ভরে যায় নদী। দিল্লি বিধানসভা নির্বাচনেও বারবার যমুনা দূষণ বড় ইস্যু হয়ে ওঠে (Manoj Tiwari)। সেই আবহে বিজেপি সাংসদের এই পদক্ষেপ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিল।
