ACCIDENT : স্বাধীনতা দিবসের আনন্দে বেপরোয়া স্টান্ট! প্রাণ গেল যুবকের
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- স্বাধীনতা দিবসের সকালে বেপরোয়া বাইক স্টান্ট করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা (ACCIDENT) । ১৯ নম্বর জাতীয় সড়কের গুরাপে স্টান্ট দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও এক। মৃত ও আহত দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৭-৮ জনের একটি দল পাঁচটি বাইক নিয়ে গুরাপের অগ্নি হোটেলের সামনে জাতীয় সড়কের উপর স্টান্ট দেখাচ্ছিল। (ACCIDENT)
এই সময় একটি বাইকে থাকা ২ যুবক দ্রুত গতিতে স্টান্ট দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। (ACCIDENT) বাইকটি ছিটকে পড়ে রাস্তার উপর। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অপর যুবকের মাথা ও শরীরে গুরুতর চোট লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুরাপ থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত ও আহত দুই বাইক আরোহী উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার বাসিন্দা। বাকি বাইক আরোহীরা ঘটনার পর পালিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গুরাপ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি।
স্বাধীনতা দিবসের আনন্দের দিনে জাতীয় সড়কে এভাবে প্রাণহানির ঘটনায় শোকের ছায়া এলাকায়। পুলিশের আবেদন, উৎসবের নামে বেপরোয়া বাইক চালানো ও স্টান্ট থেকে বিরত থাকুন। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
