আজকের দিনেখেলাভারত

Test Cricket : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং ভারতের, ৩৩ বছর বয়সে অভিষেক সারাংশ জৈনের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলম্বো:- কথায় বলে ইটস নেভার টু লেট। সেটাই করে দেখালেন সারাংশ জৈন। ৩৩ বছর বয়সে এসে ভারতের জার্সিতে অভিষেক হচ্ছে তাঁর। রবিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলে একটাই বদল, বাদ কুলদীপ যাদব।(Test Cricket)

ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম সারাংশ। মধ্যপ্রদেশের হয়ে ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২২২৩ রান করেছেন, গড় ৩১.৭৫। উইকেট নিয়েছেন ১৮৮টি। ২০২৫-২৬ রঞ্জি মরশুমে ৭ ম্যাচে ৫১৮ রান করেছেন, আছে তিনটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে দুটি টেস্টে ৬ উইকেট ও ৭০ রানের ইনিংস খেলে নজর কেড়েছিলেন।

প্রথম টেস্টে সেভাবে দাগ কাটতে পারেননি কুলদীপ। তাছাড়া একই ধরনের ৩ জন স্পিনার খেলানোয় ভারসাম্যের সমস্যা। তাই সুযোগ পেলেন ব্যাটিং-বোলিং দুটোই পারেন এমন সারাংশ। এদিনও অপেক্ষা বাড়ল সরফরাজ খানের।(Test Cricket)

অন্যদিকে শ্রীলঙ্কা বড় ধাক্কা খেয়েছে। চোটের জন্য নেই দীনেশ চান্ডিমল, কুশল মেন্ডিস ও পাথুম নিশঙ্কা। গলে স্পিন-সহায়ক পিচ বানিয়েও প্রথম টেস্টে ১৬৫ রানে হেরেছে তারা। তাই কলম্বোয় ব্যাটিং সহায়ক উইকেট বানিয়েছে তারা, টসের সময় জানালেন শুভমান গিল।

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, সারাংশ জৈন, মানব সুথার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।(Test Cricket)

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। কলম্বোর ব্যাটিং সহায়ক পিচে টস জিতে বড় রানের লক্ষ্যেই নামছে গিল বাহিনী। এখন দেখার, অভিষেক টেস্টে সারাংশ কতটা নিজেকে মেলে ধরতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *