আজকের দিনেগরম মাশলা

HEALTHY BREAKFAST : ওট্‌স ভুলে এবার জলখাবারে খান সুস্বাদু দুই খাবার, জেনে নিন দুই পদের রেসিপি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :-  বাঙালীর খাদ্য তালিকায় এবার যোগ হল বিদেশী খাবার (HEALTHY BREAKFAST )। ফিটনেসের দুনিয়ায় ডায়েটের এর কথা মাথায় রেখে লুচি তরকারির, পরোটা আলুর দমের পাশাপাশি এসে বসেছে ওট্‌স। কিন্তু বাঙালী মানেই তো মাছে ভাতে বাঙালী। দিনে দিনে তাদের কি এই সব বিদেশি খাবারে মন ভরবে। তাই তাদের কথা মাথায় রেখে রন্ধন শিল্পীরা আবিষ্কার করছেন বিভিন্ন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যের পদ। সকালের জলখাবারে বা মুখচাটু কিছু খেতে ইচ্ছে করলেই বানিয়ে ফেলা যায় কিছু রেসিপি। চলুন জেনে নিই সেই রকম দুটি রান্নার রেসিপি (HEALTHY BREAKFAST ) –

মুগ ইডলি (HEALTHY BREAKFAST )
অল্প সময়ের মধ্যেয় বানিয়ে ফেলুন মজাদার এই রেসিপি। সারারাত বা ঘণ্টা তিনেক আগে মুগডাল ভিজিয়ে রেখে বানান নরম তুলতুলে ইডলি। একটি পাত্রে মুগ ডাল ২ টেবিল চামচ টক দই, আদা, কাঁচালঙ্কা, কারিপাতা দিয়ে একসাথে মিক্সারে ঘুরিয়ে নিন। এরপর এর সাথে মিশিয়ে ফেলুন মিহি করে কুচোনো গাজর, ধনেপাতা। একটি পাত্রে তেল নিয়ে হিং এবং সর্ষের ফোঁড়ন দিন। গ্যাস বন্ধ করে যোগ করুন হলুদ। ফোড়ন বাটা মুগডালে মিশিয়ে দিন। শেষে যোগ করুন বেকিং সোডা। হাতা দিয়ে মিশ্রণটিতে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার ইডলির স্ট্যান্ডে তেল ব্রাশ করে মিশ্রণটি একটু একটু করে দিয়ে ইডলি বানিয়ে নিন। এর সঙ্গে পরিবেশন করুন টম্যাটো, রসুন, কাঁচালঙ্কা দিয়ে তৈরি চাটনি।

চিঁড়ের পোলাও (HEALTHY BREAKFAST )
সকালের জলখাবারের আরও একটি জনপ্রিয় খাবার হল চিঁড়ের পোলাও। প্রথমে মোটা চিঁড়ে ভালো করে ধুয়ে নিইয়ে জল ঝরিয়ে নিতে হবে। তাঁর সাথে স্বাদের সামঞ্জস্য বজায় রাখার জন্য ব্যবহার করতে পারেন সামান্য চিনি। মিক্সারে রসুন, কাঁচালঙ্কা, জিরে, পরিমান মতো নুন, নারকেল কোরা, পাতিলেবুর রস একসঙ্গে দিয়ে ঘুরিয়ে নিন। এরপর কড়াইয়ে অল্প তেল দিয়ে কাজু, চিনে বাদাম কিসমিস হালকা করে ভেজে নিন। ওই তেলেতেই কারিপাতা সর্ষে ফোঁড়ন দিয়ে পেঁয়াজকুচি যোগ করুন। এরপর ওই বাটা মশলা দিয়ে তাঁর সাথে ধুয়ে চিনি মাখিয়ে রাখা চিঁড়ে দিয়ে দিন। চাইলে এটি আক্তি রঙিন করার জন্য এক চিমটে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। হালকা করে হাতে খুন্তি দিয়ে ৪-৫ মিনিট সময় নিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নামিয়ে নিন। শেষে ভেজে রাখা কাজুবাদাম, চিনে বাদাম ও কিসমিস দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিঁড়ের পোলাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *