আজকের দিনেবাংলার আয়না

KOUSHIKI AMABASYA : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল নামে কেন ? জানুন নির্ঘণ্ট , ভিআইপি টিকিট কাটার পদ্ধতি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- আসছে কৌশিকী অমাবস্যা (KOUSHIKI AMABASYA)। কালীভক্তদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এবারও তারাপীঠ মন্দির ও মহাশ্মশানে ভক্ত ও তন্ত্রসাধকদের ঢল নামতে চলেছে। এবার ভক্তদের সুবিধার জন্য প্রশাসন চালু করেছে ডিজিটাল VIP টিকিট ব্যবস্থা।

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে কৌশিকী অমাবস্যা পড়েছে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার (KOUSHIKI AMABASYA)। অমাবস্যা তিথি শুরু হবে সকাল ১০টা ১১ মিনিটে এবং শেষ হবে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে। সূর্যোদয় তিথি অনুযায়ী ১০ সেপ্টেম্বরই মূল পুজোর দিন (KOUSHIKI AMABASYA)।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা এবং মা তারা তাঁকে দর্শন দিয়েছিলেন। এই দিনটিকেই মা তারার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়। অনেকে একে কৌশী অমাবস্যাও বলেন, কারণ এই দিনে শুভ কাজে ব্যবহৃত কুশ কাটা হয়।

এই বিশেষ রাতে তারাপীঠ মহাশ্মশানে সাধু-সন্ত ও তন্ত্রসাধকদের বিশেষ সমাগম হয়। ভক্তদের বিশ্বাস, এই দিনে আরাধনা করলে জীবনের বাধা-বিপত্তি দূর হয়।

ভিড় সামলাতে এবার বড় বদল এনেছে প্রশাসন। কাগজের VIP কুপন বন্ধ করে চালু হয়েছে FAITH360 অ্যাপ।
১. Play Store থেকে FAITH360 অ্যাপ ডাউনলোড করুন
২. নাম ও মোবাইল নম্বর দিয়ে OTP দিয়ে লগইন করুন
৩. ৫০০ টাকা দিয়ে VIP Darshan টিকিট বুক করুন
৪. QR কোড যুক্ত ডিজিটাল টিকিট গেটে দেখালেই VIP লাইনে প্রবেশ।

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ডিজিটাল টিকিট ব্যবস্থায় দর্শন আরও সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে আশাবাদী মন্দির কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *