SAPTAGRAM : মাঝ রাতে দুঃসাহসিক চুরি সপ্তগ্রাম স্টেশন রোড এলাকায়
কিউ ইন্ডিয়া বাংলা, হুগলী : হুগলীর সপ্তগ্রাম স্টেশন এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর এক চুরির ঘটনা (SAPTAGRAM )। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটি ঘটে মধ্যরাতে, স্টেশন সংলঘ্ন একটি বাড়ি, একটি সোনার দোকান ও একটি জিমে। স্থানিয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ১২ বছর আগে এই ধরনের ভয়ঙ্কর রুপ নেওয়া চুরির ঘটনা ঘটেছিল। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো (SAPTAGRAM )।
পুলিশি তদন্তের মারফত জানা যাচ্ছে, এলাকার সিসি টিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয় (SAPTAGRAM )। এলাকার ইলেকট্রিক তাঁর কেটে চারিপাশ অন্ধকার করা হয়। সোনার দোকানের মালিক জানান, তাঁর দোকানের সিসি টিভি নষ্ট করে দেওয়া হয়। তারপর দোকানের গ্রিল কেটে ও শাটারের তালা ভেঙ্গে চুরি হয় দোকানে থাকা সোনা, রুপা ও নগদ টাকা।
এখানেই শেষ নয় চুরি হয় একটি জিমে (SAPTAGRAM )। জিমের মালিক জানিয়েছেন, তিনি সকালে জিমের এসে দেখেন জিমের তালা ভাঙ্গা। অফিসে থাকা নগদ টাকা চুরি হয়। এছাড়াও পুরো জিমে ঝড় বয়ে গিয়েছে। এর পাশাপাশি চুরি হয় একটি বাড়িতে। বাড়িটিতে মানুষজন না থাকার ফলে বাড়ির তালা ভেঙ্গে ঢকে বাড়িতে। জানা গিয়েছে, বাড়িতে সেই রকম ভাবে কোনো টাকা পয়সা পায় না। বাড়ির আলমারি ভেঙ্গে বাচ্চাদের জামা, শাড়ি ইত্যাদি জিনিস চুরি হয় (SAPTAGRAM ) ।
সকালে এলাকার মানুষের চোখে পড়ায় এলাকার মানুষ মগরা থানায় খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুলিশ এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে। এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার মানুষদেরকে। রাত পেরিয়ে গেলেও এলাকার মানুষের আতঙ্ক কমছে না । কত দ্রুত এই ঘটনার কিনারা হয় সেদিকেই নজর সকলের।
