RANCHI T20 : আদর্শ আচরণবিধি ভাঙার শাস্তি ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ক্রিকেটারকে, কী হয়েছিল রাঁচীর টি-টোয়েন্টি ম্যাচে?
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে জয়ের রেশ কাটতে না কাটতেই ধাক্কা ক্যারিবিয়ান (RANCHI T20) শিবিরে। রাঁচীতে ভারতের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পরেই আইসিসির কোপে ওয়েস্ট ইন্ডিজ়ের দুই তারকা। শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পেলেন রভম্যান পাওয়েল ও শারফেন রাদারফোর্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। শ্রেয়স আয়ারদের করা ২৪৯ রান তাড়া করে (RANCHI T20) ন’বল বাকি থাকতে জয় পেয়েছিলেন শাই হোপেরা। সিরিজ়ে সমতা ফেরানো সেই জয় সুমধুর হল না ক্যারিবিয়ানদের জন্য। রাঁচী ম্যাচে শৃঙ্খলাভঙ্গের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আন্তর্জাতিক (RANCHI T20) ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসির তরফে জানানো হয়েছে, (RANCHI T20) প্রাক্তন অধিনায়ক রভম্যান পাওয়েল এবং শারফেন রাদারফোর্ডকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কী করেছিলেন তাঁরা? ময়ঙ্ক যাদবের বলে বোল্ড হওয়ার পরে হতাশায় ব্যাট দিয়ে বল মারার চেষ্টা করেন পাওয়েল। এই আচরণকে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে ধরা হয়েছে, যা আইসিসির (RANCHI T20) আদর্শ আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসের ১৩তম ওভারে একটি বলে আম্পায়ার ওয়াইড না দেওয়ায় মেজাজ হারান রাদারফোর্ড। আম্পায়ারের দিকে তাকিয়ে আগ্রাসী ভাবে চিৎকার করেন তিনি। আম্পায়ারের (RANCHI T20) সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করায় তিনি ২.৮ ধারা লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে আইসিসি।
খেলা শেষ হওয়ার পর (RANCHI T20) আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে শুনানিতে ডাকেন ম্যাচ রেফারি প্রকাশ ভাট। সে সময় দু’জনেই নিজেদের ভুল বুঝতে পেরে দোষ স্বীকার করে নেন। আইসিসির লেভেল ১ অপরাধের আওতায় পড়ায় এই ঘটনায় বড় শাস্তির মুখে পড়তে হয়নি তাঁদের। দোষ স্বীকার করে (RANCHI T20) নেওয়ায় তাঁদের জরিমানা করা হয়নি। তবে ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে দুই ক্যারিবিয়ান (RANCHI T20) তারকাকে। কারণ, ২৪ মাসের মধ্যে ৪টি ডিমেরিট পয়েন্ট জমলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় ক্রিকেটারদের।
