Arjun Singh : হেনস্তা করলেই কড়া ব্যবস্থা, পুজোয় নারী সুরক্ষা ও ডিজে নিয়ন্ত্রণে কড়া বার্তা মন্ত্রী অর্জুন সিংয়ের
কিউ ইন্ডিয়া বাংলা, ব্যারাকপুর :- উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে নিরাপত্তার বিশেষ পরিকল্পনা নিল পুলিশ (Arjun Singh)। বড় পুজো মণ্ডপে ড্রোনে নজরদারি, মহিলাদের সুরক্ষায় দুর্গাবাহিনীর সক্রিয়তা, পাশাপাশি শব্দবিধি ভাঙলে কড়া পদক্ষেপ। সোমবার বারাকপুরের সুকান্ত সদনে প্রশাসনিক বৈঠকে পুজো ঘিরে এমনই বার্তা দিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।
মন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, মণ্ডপে মহিলাদের উদ্দেশে কটূক্তি কিংবা হেনস্তার অভিযোগকে (Arjun Singh) কোনওভাবেই হালকা করে দেখা যাবে না। এ ধরনের অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশকে। মহালয়ার পর থেকে ডিজের দাপট নিয়েও সতর্ক করেন তিনি। শব্দবিধি ভাঙলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানান (Arjun Singh)। অন্যদিকে পুলিশ কমিশনার অমিত কুমার সিং জানান, কমিশনারেটের ২৩টি থানা এলাকায় প্রায় ৩ হাজার পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি ভিড় সামলাতে উদ্যোক্তাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাঁচরাপাড়া ও হালিশহরের বড় পুজোগুলির ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেছেন (Arjun Singh) কমিশনার।
এদিন সুকান্ত সদনে ১১০০টি পুজো কমিটিকে (Arjun Singh) সরকারি অনুদানের চেক দেওয়া হয়। বাকিদের হাতে স্থানীয় থানার মাধ্যমে চেক পৌঁছে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, বিধায়ক রত্না দেবনাথ ও কৌস্তভ বাগচী। প্রশাসন সূত্রে খবর, (Arjun Singh) আগামী কয়েক দিনে শিল্পাঞ্চলের চার থেকে পাঁচটি বড় পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (Arjun Singh) পুজো যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কাটে, তার জন্য প্রশাসন সবরকম প্রস্তুতি নিচ্ছে।
