Patient’s Death : পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে গাফিলতির অভিযোগ, তদন্তের আশ্বাস সুপারের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- মধ্যরাতে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলল পরিবার।(Patient’s Death)
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পূর্ব পিতপুরের বাসিন্দা ৫৫ বছর বয়সি বিরেন করকে শ্বাসকষ্ট নিয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকেই চরম হয়রানির শিকার হতে হয় তাঁদের।
মৃতের স্ত্রীর অভিযোগ, রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ওয়ার্ড বয়ের পরিবর্তে পরিবারের সদস্যদের দিয়েই স্ট্রেচার টানানো হয়। এমনকি অক্সিজেন মাস্ক পরানোর মতো গুরুত্বপূর্ণ কাজও পরিবারের লোকজনকেই করতে হয়েছে। রোগীর অবস্থার অবনতি হলেও সময়মতো চিকিৎসক-নার্স মেলেনি বলে অভিযোগ।(Patient’s Death)
বিরেন করের পরিবারে রয়েছেন স্ত্রী ও ২১ বছরের ছেলে। ছেলে মহারাষ্ট্রে কর্মরত, বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন।
ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। হাসপাতাল সুপার কৌশিক ঢল জানিয়েছেন, “লিখিত অভিযোগ পেয়েছি।
তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।” গাফিলতিতেই মৃত্যু কিনা তা তদন্তের পরই স্পষ্ট হবে।(Patient’s Death)
