আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়নাভারতরাজনীতি

Shamik-Sharmila : ‘বন্দে মাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে তুলোধোনা শমীকের, টেনে আনলেন নাতি তৈমুর প্রসঙ্গ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বন্দে মাতরম বিতর্কে মুখ খুলে বিজেপির নিশানায় প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তাঁর মন্তব্যের পাল্টা কড়া জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নাতি তৈমুরের নাম টেনে শর্মিলাকে আক্রমণ করলেন তিনি।(Shamik-Sharmila)

সম্প্রতি বন্দে মাতরম ইস্যুতে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন শর্মিলা ঠাকুর। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ দেশে সব ধর্মের মানুষের পক্ষে পুরো গানটি গাওয়া সম্ভব নাও হতে পারে। তাঁর কথায়, “‘বন্দে কালী’, ‘বন্দে দুর্গা’র মতো পংক্তির জন্য কিছু ধর্মের মানুষের কাছে এই গান গ্রহণ করা কঠিন হতে পারে।” তাই প্রথম দুটি স্তবক যেখানে মাতৃভূমির প্রতি শ্রদ্ধার কথা বলা আছে, সেটুকুই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করেন তিনি।

এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়। কঙ্গনা রানাউত তাঁকে হিন্দু-মুসলিম মানসিকতার ঊর্ধ্বে ওঠার পরামর্শ দেন। এবার আরও কড়া ভাষায় আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য।(Shamik-Sharmila)

তিনি বলেন, “শর্মিলা ঠাকুর ওনার ব্যক্তিগত মতামত পেশ করতেই পারেন। কিন্তু যে তৈমুর ভারতে আক্রমণ চালিয়ে মন্দির ধ্বংস করেছে, মানুষকে জবাই করেছে, ধর্ষণ করেছে, সেই একই নাম ওঁর বাড়িতেও রয়েছে। নাতির নামকরণ করেছেন তৈমুর আলি খান। এইজন্য উনি বন্দে মাতরম নিয়ে যত কম কথা বলবেন তত মঙ্গল।”

উল্লেখ্য, সইফ-করিনার ছেলের নাম তৈমুর রাখা নিয়ে জন্মের সময় থেকেই বিতর্ক চলছে। যদিও করিনার দাবি, তৈমুর শব্দের অর্থ লোহা।

বন্দে মাতরমের প্রথম দুটি স্তবকের বদলে সম্পূর্ণ গান গাওয়ার আইন আনা নিয়ে কংগ্রেস বনাম বিজেপি তরজা তুঙ্গে। তার মধ্যেই শর্মিলা ঠাকুরের মন্তব্য এবং শমীক ভট্টাচার্যের পাল্টা আক্রমণে বিতর্ক আরও বাড়ল।(Shamik-Sharmila)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *