আজকের দিনেতিলোত্তমা

KALIGHAT TEMPLE : নাশকতার আশঙ্কায় কড়া নিরাপত্তা, কালীঘাটে ৩ দিনের বিশেষ মহড়া শুরু করল এনএসজি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- বদলের বাংলায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান কালীঘাট মন্দিরের (KALIGHAT TEMPLE)  নিরাপত্তা জোরদার করতে তৎপর প্রশাসন। জঙ্গি হামলার আশঙ্কা রুখতে এবার শক্তিপীঠে বিশেষ নজরদারি শুরু করল ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)। সোমবার থেকে শুরু হল তিনদিনের বিশেষ রেইকি ও মহড়া।

প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় কালীঘাট মন্দিরে (KALIGHAT TEMPLE)  । দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই আলাদা পুলিশ ফাঁড়ি গঠন করেছে কলকাতা পুলিশ। এবার এনএসজি সদর দপ্তরের নির্দেশে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত মন্দির চত্বরে বিশেষ নজরদারি চালানো হবে।

সোমবার ১৩ সদস্যের একটি এনএসজি দল কালীঘাট চত্বরে (KALIGHAT TEMPLE)  পৌঁছায়। দলে ছিলেন একজন ইউনিট অফিসার, দু’জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং ১০ জন কমান্ডো। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ, এসটিএফ এবং কলকাতা কমান্ডো ইউনিটের সদস্যরাও। থার্মাল স্ক্যানার সিস্টেম বসিয়ে মন্দির চত্বরের থ্রিডি ছবি তোলা হয়। মন্দির কমিটির কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনা সম্পর্কেও তথ্য নেন আধিকারিকরা।

এর আগে বাংলায় প্রথমবার কোনও ধর্মীয় স্থানের জন্য আলাদা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করেছিল লালবাজার। লালবাজারের বিবৃতিতে মন্দির চত্বরে নাশকতা এবং জঙ্গি হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছিল। সেই আশঙ্কা থেকেই এবার এনএসজি-র এই বেনজির মহড়া বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *