AUS VS BAN : জারিজুরি খতম টাইগারদের! স্টার্কের আগুনে বোলিংয়ে ৬৪ রানেই অলআউট বাংলাদেশ
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- প্রতিশোধটা ভয়ঙ্কর ভাবেই নিল অস্ট্রেলিয়া (AUS VS BAN) । প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর দ্বিতীয় টেস্টে জ্বলে উঠলেন অজিরা। ম্যাকেতে প্রথম দিনের লাঞ্চ শেষ হওয়ার আগেই মাত্র ৬৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। একাই ধ্বংস করলেন মিচেল স্টার্ক, ১২ রানে তুলে নিলেন ৬ উইকেট।
ম্যাকেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নতুন বলে স্টার্কের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। গতি, বাউন্স আর সুইং – তিন অস্ত্রেই কুপোকাত টাইগাররা। মাত্র ৪২ মিনিটে শেষ বাংলাদেশের টপ অর্ডার। (AUS VS BAN)
ভয়াবহ ব্যাটিং ধসের নমুনা – প্রথম ৬ জন ব্যাটারের মধ্যে ৪ জনই শূন্য রানে আউট। সাদমান হোসেন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস কেউই রানের খাতা খুলতে পারেননি। লাঞ্চের আগে স্কোর ছিল ৩৫ রানে ৬ উইকেট। শেষ পর্যন্ত লোয়ার অর্ডারের সৌজন্যে ৬৪ রান পর্যন্ত যায় বাংলাদেশ, যা টেস্টে তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর (AUS VS BAN) । শেষ উইকেটে ২৫ রান না উঠলে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩ রানের লজ্জার রেকর্ড আজই ভেঙে যেত।
এদিন বল হাতে একাধিক নজির গড়লেন স্টার্ক। প্রথম বলেই উইকেট, মাত্র ২২ বলে ৫ উইকেট তুলে নেন তিনি। টেস্ট ইতিহাসে দ্রুততম ফাইফারের রেকর্ডও তাঁরই, যা ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন। একসময় তাঁর বোলিং ফিগার ছিল ৫ রানে ৫ উইকেট, শেষ করেন ১২ রানে ৬ উইকেট নিয়ে। এই ৬ উইকেটের সঙ্গেই টেস্টে ৪৪০ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেনকে টপকে প্রথম দশে ঢুকে পড়লেন স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬১ উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাসকে। (AUS VS BAN)
প্রথম টেস্টে জিতে ইতিহাস গড়লেও, দ্বিতীয় টেস্টে বাস্তবের মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়া। স্টার্কের বিধ্বংসী স্পেলে প্রমাণ হল, অজিদের ঘরের মাঠে তাদের হারানো এখনও অনেক কঠিন।
