Sujit Bose : শ্রীভূমির কর্তার পুজো কাটবে শ্রীঘরে! জামিন পেলেন না সুজিত বসু
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর মুখে ফের বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী (Sujit Bose) তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সভাপতি সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই রায় দেয়। ফলে এবারের দুর্গাপুজোটাও (Sujit Bose) জেলের ভিতরেই কাটাতে হবে তাঁকে। আদালত সূত্রে খবর, গত ১২ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপর থেকে টানা ৫ মাস ধরে তিনি জেলবন্দি (Sujit Bose)। শুধু পুর নিয়োগ দুর্নীতিই নয়, তদন্ত যত এগিয়েছে ততই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছে বলে দাবি তদন্তকারীদের।
ইডি সূত্রে খবর, তদন্তে নেমে সুজিত বসুর বিরুদ্ধে একাধিক আর্থিক লেনদেনে গরমিল, বেনামি সম্পত্তি এবং তাঁর ছেলের রেস্তরাঁয় একাধিক বেআইনি নির্মাণ ও আর্থিক দুর্নীতির অভিযোগ (Sujit Bose) উঠে আসে। সেই সংক্রান্ত নথি সংগ্রহের জন্য কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানও চালান ইডি আধিকারিকরা। এই মামলায় এর আগেও নিম্ন আদালতে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। (Sujit Bose) এই পরিস্থিতিতে পুজোর আগে জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানি চলাকালীন ইডির তরফে আইনজীবী জোরালো সওয়াল করেন (Sujit Bose)। তিনি আদালতকে জানান, সুজিত বসু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এই অবস্থায় তাঁকে জামিন দিলে তিনি প্রভাব খাটিয়ে তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। যার ফলে গোটা তদন্ত প্রক্রিয়াই ব্যাহত হবে।
ইডির এই যুক্তি শুনেই বিচারপতি প্রভাবশালী তত্ত্বে তাঁর জামিনের আবেদন (Sujit Bose) খারিজ করে দেন। যদিও জামিন খারিজের জন্য আলাদা করে কোনও বিস্তারিত কারণ দর্শায়নি আদালত। উল্লেখ্য, উত্তর কলকাতার (Sujit Bose) অন্যতম বড় আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছর নিজের হাতে সেই পুজোর আয়োজন করতেন সুজিত বসু নিজেই। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দুর্নীতি মামলায় জেলবন্দি থাকায় এবার নিজের হাতে গড়া সেই পুজো চোখেও দেখা হবে না তাঁর। আপাতত শ্রীঘরেই থাকতে হচ্ছে শ্রীভূমির প্রাক্তন কর্তাকে (Sujit Bose)।
