আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

Political Controversy : রাহুলের ধাক্কায় হাসপাতালে ৩ মাসের অন্তঃসত্ত্বা সাংবাদিক! দেখতে গেলেন বিজেপি নেতারা

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা মেরে ফেলে দেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠল (Political Controversy)। অভিযোগকারী সাংবাদিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অভিযোগকারীর নাম রিচা পরাশর। তিনি এক সংবাদমাধ্যমের কর্মী এবং বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা। জানা গেছে, সোমবার সুপ্রিম কোর্টে ইন্ডি জোটের নেতারা (Political Controversy) একটি কর্মসূচির জন্য জড়ো হয়েছিলেন। সেই খবর সংগ্রহ করতেই সেখানে উপস্থিত ছিলেন রিচা।

 

রিচার অভিযোগ, সেই সময় বিরাট জমায়েতের (Political Controversy) মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সজোরে তাঁকে ধাক্কা মারেন। তাঁর কথায়, “আমার হাত ধরে টেনে ফেলে দেন রাহুল গান্ধী। তাঁর দেহরক্ষীরাও ধাক্কা মেরে আমাকে সরিয়ে দেন।” এই ঘটনার পর অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় (Political Controversy)। নিজের বক্তব্যের সপক্ষে একটি ভিডিও পোস্টও করেছেন ওই সাংবাদিক, কিন্তু সেই ভিডিওতে তিনি পড়ে যাচ্ছেন এমন কোনও দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়নি বলে দাবি করা (Political Controversy) হচ্ছে।

 

গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চাপানউতোর। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ (Political Controversy) করেছে। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘যে রাহুল গান্ধী পিতৃতন্ত্র উৎখাতের ডাক দেন তিনিই গুণ্ডামি করছেন। মহিলা সাংবাদিককে ধাক্কা দিচ্ছেন।’ মঙ্গলবার সকালে প্রদীপ ভাণ্ডারী-সহ একাধিক বিজেপি নেতা (Political Controversy) হাসপাতালে গিয়ে রিচার সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

 

অন্যদিকে, পালটা সুর চড়িয়েছে কংগ্রেসও। কংগ্রেস নেত্রী অলকা লাম্বা (Political Controversy) এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনার সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘রাহুল ধাক্কা দিয়েছেন বিকেল চারটে নাগাদ, কিন্তু সাংবাদিক সাড়ে আটটায় হাসপাতালে গেলেন। তাঁর বোন হাসপাতালে না গিয়ে চলে গেলেন (Political Controversy) বিজেপি বিধায়কের দপ্তরে।’ কংগ্রেস কর্মীদের আরও দাবি, রিচার মুখের বয়ানের সঙ্গে তাঁর পোস্ট করা ভিডিওর কোনও মিল নেই এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

 

উল্লেখ্য, এই প্রথম নয়। গত বুধবার ইন্ডি জোটের বিক্ষোভের সময়ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মহিলা পুলিশকর্মীদের ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেদিন রাস্তায় শুয়ে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী-সহ অন্যান্য সাংসদরা। (Political Controversy) তাঁদের তোলার সময় মহিলা পুলিশকর্মীদের সঙ্গে রাহুলের বচসা ও ধাক্কাধাক্কির ছবি সামনে এসেছিল। একদিকে বিজেপি এই ঘটনাকে নারী সুরক্ষার প্রশ্নে রাহুলের দ্বিচারিতা বলে তুলে ধরছে, অন্যদিকে কংগ্রেস (Political Controversy) একে বিজেপির সাজানো নাটক বলে দাবি করছে। সত্যি কী ঘটেছিল সুপ্রিম কোর্ট চত্বরে, তা নিয়ে এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *