আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Madan Mitra : মমতার সৈনিক থেকে ঋতব্রত শিবির, এবার রাজনীতিকেই ‘আস্তাকুঁড়’ বললেন মদন

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আচমকাই রাজনীতি নিয়ে বীতশ্রদ্ধ মদন মিত্র (Madan Mitra)। বর্তমান রাজনীতিকে দুষ্কৃতীদের আস্তাকুঁড় বলে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক। পাশাপাশি রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন (Madan Mitra)তিনি।

 

এক সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, “সবাই না হলেও রাজনীতি (Madan Mitra)দুষ্কৃতীদের রিসর্ট হয়ে গিয়েছে। এটা দুষ্কৃতীদের আস্তাকুঁড় হয়ে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে আস্তে আস্তে কতটা রাজনীতি থেকে সরে যাওয়া যায়। কারণ যত দিন যাচ্ছে, (Madan Mitra)রাজনীতির উপর আমার ঘৃণা ছাড়া আর কিছু বাড়ছে না।”

 

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি (Madan Mitra) হলেও কামারহাটি থেকে জয়ী হয়েছেন মদন। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত তিনি। যদিও ভোটের পর শিবির বদল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন বলে খবর। দিনকয়েক আগে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ ছুড়েছিলেন (Madan Mitra)তিনি।

 

এর আগেও রাজনীতি থেকে বৈরাগ্যের (Madan Mitra) সুর শোনা গিয়েছিল মদনের গলায়, পরে মত বদলেছিলেন। এবার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন (Madan Mitra)রাজনীতির ‘রঙিন যুবক’, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *