রাজনীতিআজকের দিনেবাংলার আয়না

Nandigram : নন্দীগ্রাম উপনির্বাচনে কড়া নিরাপত্তার চাদর, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ মোতায়েন

কিউ ইন্ডিয়া বাংলা, তমলুক :- আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার হাইভোল্টেজ উপনির্বাচন (Nandigram)। তার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার তমলুকে সাংবাদিক বৈঠক করে জেলাশাসক ও পুলিশ সুপার জানালেন, শান্তিপূর্ণ ভোট করাতে ৩৭ কোম্পানি (Nandigram)কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ রাজ্য পুলিশ থাকবে। বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরে যৌথ সাংবাদিক বৈঠক করেন (Nandigram)পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার ও পুলিশ সুপার অংশুমান সাহা।

 

জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, নন্দীগ্রাম (Nandigram)বিধানসভার উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। (Nandigram)এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৯ হাজার। মোট ৩২৩টি পোলিং স্টেশন(Nandigram) রয়েছে, যার মধ্যে ৭৯টি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে মোট ১০২টি অভিযোগ জমা(Nandigram) পড়েছিল, প্রশাসনের তৎপরতায় সব অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।

 

অন্যদিকে পুলিশ সুপার অংশুমান সাহা জানান(Nandigram), উপনির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে কোনও খামতি রাখা হচ্ছে না। নিরাপত্তার জন্য ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৭০০ রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি (Nandigram)সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে এবং ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা থাকবে। বুথের পাশাপাশি গোটা নন্দীগ্রাম জুড়ে রুট (Nandigram)মার্চ ও নাকা চেকিং চলবে।

 

তিনি আরও জানান, নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকে(Nandigram) এখনও পর্যন্ত ৯৭ লক্ষ টাকা নগদ এবং ৫৮৯৩ লিটার অবৈধ মদ উদ্ধার (Nandigram)করা হয়েছে। কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ৬ অক্টোবর ভোটগ্রহণ ও ৯ অক্টোবর ফল (Nandigram)ঘোষণা। নন্দীগ্রামে শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *