আজকের দিনেবিশ্ব

Flydubai Case : জেহাদের বিষে মগজধোলাই! ফ্লাই দুবাই কাণ্ডে ওমানি পাইলটকে নিয়ে বিস্ফোরক নেতানিয়াহু

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফ্লাই দুবাই বিমানের পাইলটের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর মন্তব্য করলেন (Flydubai Case) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি, অভিযুক্ত ওমানি সহ-পাইলট কট্টরপন্থী এবং ইসলামপন্থী উগ্রবাদী(Flydubai Case) মতাদর্শে দীক্ষিত ছিল। ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই সহ-পাইলটের মগজধোলাই করা হয়েছিল। শিক্ষার আলো ভেদ করে (Flydubai Case)তার মনে প্রবেশ করেছিল জেহাদের বিষ।

 

বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, হামলাকারী ‘ইসলামপন্থী ও উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত’ (Flydubai Case)ছিল। তবে সে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, এর শিকড় পর্যন্ত যাবে ইজরায়েল এবং তদন্তে সংযুক্ত আরব আমিরশাহীকে(Flydubai Case) পুরোপুরি সহায়তা করা হবে।

 

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্বভাবে ছিল অত্যন্ত উগ্র, মহিলাদের সঙ্গে (Flydubai Case)করমর্দনেও আপত্তি ছিল তার। বুধবার সকালে দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের FZ 1073 বিমানের ককপিটে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর হামলা চালায় সে। পরে বিমানটি সৌদির তাবুক (Flydubai Case)বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

 

এই ঘটনার পরই ফিরে আসছে ৯/১১-র মূল চক্রী মহম্মদ আটার প্রসঙ্গ(Flydubai Case)। উচ্চশিক্ষিত হয়েও জেহাদের বিষে কীভাবে ভয়ংকর জঙ্গি হয়ে উঠেছিল আটা, সেই ছায়াই দেখা যাচ্ছে(Flydubai Case) সাম্প্রতিক হামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *